
| Headline : |
|
কবিতা
ফারজানা করিম
|
|
শিক্ষাতথ্য, ঢাকা (২৮ আগস্ট,
২০২০) :-
![]() কবি ফারজানা করিম আচ্ছা প্রতিরাতে অমন বৃষ্টি কেন? শ্রাবণ যে। শ্রাবণে বুঝি রাতভর বৃষ্টি হতে হয়? হুম, সারাদিন মেঘ আর রাত এলেই ঝরে পড়ে অভিমান । অনেকটা আমার মতো ? কেন? তোমার মতো হবে কেন? আমিও তো শ্রাবণের মতো। রাতভর একা। আর দিনভর জেগে জেগে কারোর ঘুম দেখা । কেন? রাতে তো আমি তোমার খুব কাছেই থাকি। হা হা। থাকো? আমার কাছে? নাকি তোমার কবিতার কাছে? এই দেখ আবার বৃষ্টি। দেখনা, যেন পানের বরজের মতন লতানো কান্না । অথবা মানিপ্ল্যান্ট। আচ্ছা আমি কার মতো? জানি না। দেখিনি তো কখনো। কখনো কেন আমি হই নাকো তোমার কোনো কবিতা? কবি, আমাকে কবিতা করে নেবে ? আমি তোমার শ্রাবণ হব। ধূর পাগলী, কাছের মানুষ কখনো কবিতা হয়? ………………………………………………………............ ঢাকা, বাংলাদেশ |