
| Headline : |
|
বেলকুচির তামাই সানফ্লাওয়ার একাডেমীতে অভিনব কায়দায় শিক্ষা বাণিজ্য
বার্তা প্রেরক:- খন্দকার মোহাম্মাদ আলী, বেলকুচি, সিরাজগঞ্জ। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
শিক্ষাতথ্য, ঢাকা (২৫ জুলাই, ২০২০) :-
![]() করোনা মহামারিতে বাংলাদেশের শিক্ষাঙ্গনে নেমে এসেছে স্থবিরতা । যেখানে সকল স্কুল /কলেজ বন্ধ রয়েছে । ইতিমধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ প্রণোদনার আওতায় আনা হয়েছে সকল নন-এমপিও শিক্ষক কর্মচারীদেরকে । সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই সানফ্লাওয়ার একাডেমী নামে শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে শিক্ষা বাণিজ্যের অভিযোগ উঠেছে । তামাই সানফ্লাওয়ার একাডেমী নামে শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইতিপূর্বে কোচিং বাণিজ্যের ও অভিযোগ রয়েছে । অত্র শিক্ষা প্রতিষ্ঠান ব্যাক্তিগত উদ্যোগে পরিচালিত হয় এবং কোচিং শিক্ষা বাধ্যতামূলক । সরকার কোচিং বাণিজ্যের বিরুদ্ধে শক্ত অবস্থান থাকলেও তামাইয়ের সানফ্লাওয়ার একাডেমী ২০০০ সালে প্রতিষ্ঠার শুরু থেকে কোচিং বাণিজ্যের সাথে যুক্ত । সম্প্রতি করোনা মহামারিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা না মেনে কার্যক্রম চালাচ্ছে অত্র প্রতিষ্ঠান । শিক্ষার্থীদের কাছে থেকে ২০০ টাকা ফি নিয়ে অভিনব কায়দায় বাড়ি বাড়ি প্রশ্ন ও খাতা পৌঁছে দিয়ে চলছে পরীক্ষার নামে প্রতারণা । অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা ৩১২ জন ।স্কুলে প্লে থেকে স্ট্যান্ডার্ড এইট পর্যন্ত শিক্ষাক্রম পরিচালিত হয় । অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে, তিনি অভিযোগ অস্বীকার করে অশালীন ভাবে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়েন । তাঁর বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে স্থানীয় সাংবাদিকদের হুমকি দেন । সংবাদ প্রকাশে না করার জন্য বাঁধা দেন । এবিষয়ে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিছুর রহমান জানান, শিক্ষা মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা নেই পরীক্ষা নেওয়ার। আমরা সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করবো । এলাকার সচেতন মহল জানান,শিক্ষা নিয়ে এমন বাণিজ্য কোন প্রতিষ্ঠানের করা উচিত না ।তদন্ত সাপেক্ষে এদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করা উচিত ।যাতে আর কোন প্রতিষ্ঠান শিক্ষার্থীদের নিয়ে বাণিজ্য না করতে পারে । |