
| Headline : |
|
কাউনিয়ায় প্রায় ৮ শতাধিক হাফেজ সম্মানী থেকে বঞ্চিত হচ্ছে
বার্তা প্রেরক:- সারওয়ার আলম মুকুল, কাউনিয়া, রংপুর । শিক্ষাতথ্য ডটকম।।
|
|
শিক্ষাতথ্য, ঢাকা (২৬ এপ্রিল, ২০২০) :-
রংপুরের কাউনিয়া উপজেলার ১টি পৌরসভাসহ ৬টি ইউনিয়নের প্রায় ৪ শতাধিক মসজিদে এবছার করোনার কারনে পবিত্র রমজান মাসে তারাবির নামাজ জমায়েত করে আদায় না করতে পারায় প্রায় ৮ শতাধিক কোরানে হাফেজ সম্মানী থেকে বঞ্চিত হচ্ছেন। সরেজমিনে উপজেলার বিভিন্ন মসজিদ ঘুরে জানাগেছে ইসলামিক ফাউন্ডেশন এর ঘোষনা অনুযায়ী মসজিদে মাত্র ১২জন লোক নামাজ আদায় করতে পারবে,এর বেশী জমায়েত হতে পারবেনা, ফলে মসজিদে লোকজন না আসতে পারায় প্রতি বছরের ন্যায় ২জন করে কোরানে হাফেজ তারাবির নামাজের জন্য নেয় হয়ে থাকে তা নেয়া হয় নি। ফলে সরাবছর জুরে পবিত্র কোরানে হাফেজরা অপেক্ষায় থাকেন এই একটি মাসের জন্য যে পবিত্র মাসে তারা ৩০ পাড়া কোরান আল্লাহ্র সন্তুষ্টির জন্য তারাবির নামাজে মুসুল্লিদের শোনাবেন এবং সেখান থেকে এলাকার সমাজের লোকজন মসজিদ ভিত্তিক একটি সম্মানী হাফেজ সাহেব গন পেয়ে থাকেন। সেই সম্মানীর টাকা দিয়ে হাফেজ সাহেবগন তাদের পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে থাকেন। সারা বছরে তাদের আয়ের এই একটি মাস করোনার কারনে আজ তারা বেকার। দুঃখ জনক হলেও সত্য যে কাউনিয়া উপজেলার প্রায় ৪ শতাধিক মসজিদে প্রায় ৮ শতাধিক কোরানে হাফেজ সারাবছর অপেক্ষায় থাকা পবিত্র মাসে এবার সম্মানী থেকে বঞ্চিত হচ্ছেন। কাউনিয়া রেলবাজার দারুল উলুম কওমী মাদ্রাসার অধ্যক্ষ (মোহতামিম) আলহাজ্ব মাওলানা আব্দুল কুদ্দুছ জানান এবছর করোনা ভাইরাসের কারনে মসজিদ ভিত্তিক খতম তারাবি না হওয়ায় হাফেজদের নেয় হয়নি। আর যেহেতু মুসল্লিরা মসজিদে নামাজে আসতে পারবেন না তাই হাফেজ নিলেও পরবর্তীতে তারা হাফেজের জন্য টাকা দিতে চাইবেন না। ফলে অধিকাংশ মসজিদ কমিটি হাফেজ না নিয়ে ইমাম দিয়ে সুরা তারাবি আদায়ের সিদ্ধান্ত নিয়েছে বেশী। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোরানে হাফেজ দের বিষয়ে সুবিবেচনা করার দাবীও জানান তিনি। |