
| Headline : |
|
রাণীনগরে বিয়ের দাবীতে প্রেমীকের বাড়িতে প্রেমিকার অনশন । অবশেষে বিয়ে
বার্তা প্রেরক:- মো. শহিদুল ইসলাম, রাণীনগর, নওগাঁ। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
শিক্ষাতথ্য, ঢাকা (১৪ এপ্রিল) :-
সারাদেশে যখন করোনা ভাইরাস আতংক নিয়ে সকল শ্রেণী -পেষার মানুষ ঘরবন্দী ঠিক সেই মুহর্তে সকল বাধাকে উপেক্ষা করে বিয়ের দাবীতে প্রেমিক মুন্নার (২০) বাড়িতে অনশনে বসেছিলেন এক কলেজ পড়ুয়া ছাত্রী । অতপর দেন দরবার শেষে গভীর রাতে ঐ প্রেমিকের সাথে বিয়ের কাজ সম্পৃর্ণ হয়েছে বলে জানা গেছে । এ ঘটনাটি ঘটেছে রাণীনগর উপজেলার রাতোয়াল গ্রামে। স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার কালীগ্রা ইউপির রাতোয়াল গ্রামের ফেরদৌসের ছেলে মুন্না (২০) এর সাথে একই ইউপির সিলমাদার গ্রামের জনৈক কলেজ পড়ুয়া(১৯) ছাত্রীর সাথে পেমের সম্পর্ক গড়ে উঠে । এক পর্যায় মুন্না এইচ এসসি পাশ করে ঢাকায় একটি প্রাইভেট কোম্পানীতে কর্মরত থেকে ও চালিয়ে যান তাদের প্রেমের সম্পর্ক । চলমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে সরকারী বেসরকারী সকল প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা দিলে ঢাকা থেকে তার গ্রামের বাড়ি রাতোয়ালে আসে মুন্না । খবর পেয়ে জনৈক কলেজ পড়ুয়া ছাত্রী মুন্নাকে বিয়ে করার প্রস্তাব দিলে মুন্না তাকে বিয়ে করবেনা বলে অসন্মতি প্রকাশ করায় জনৈক কলেজ পড়ুয়া ছাত্রী বিয়ের দাবীতে গতকাল সোমবার অনুমান ১টা ৩০ মিনিটের দিকে মুন্নার বাড়িতে বিয়ের দাবিতে অনুশনে বসেন । খবর পেয়ে মুন্না বাড়ি থেকে পালিয়ে যায় । এক পর্যায়ে উভয় পক্ষের দেন দরবার শেষে অনুমার রাত ২ টার সময় মুন্নার সাথে তার প্রেমিকার বিয়ে সম্পূর্ণ হয় । এ বিষয়ে মুন্নার বাবা ফেরদৌসের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে বিয়ের কাজ সম্পূর্ণ হয়েছে বলে জানান তিনি। |