
| Headline : |
|
যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, ২১০৮!
উৎস: শিক্ষাতথ্য অনলাইন ডেস্ক
|
|
শিক্ষাতথ্য, ঢাকা (১১ এপ্রিল) :-
![]() করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে যুক্তরাষ্ট্রে রেকর্ড ২১০৮ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত পাঁচ লাখেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। জন হপকিন্সের দেওয়া তথ্য অনুযায়ী একদিনে সবচেয়ে বেশি সংখ্যক আক্রান্ত হওয়ার রেকর্ড হয়েছে যুক্তরাষ্ট্রে। এখনও পর্যন্ত সেখানে মোট আক্রান্ত হয়েছেন ৫ লক্ষ ৩৯৯ জন মানুষ। মৃত্যু হয়েছে ১৮ হাজার ৬৯৩ জনের। এ পর্যন্ত ২৭ হাজার ৩১৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এদিকে বিশ্বে মৃতের সংখ্যা এরই মধ্যে ১ লাখ ছাঁড়িয়েছে। মৃতের সংখ্যার সাথে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। এদিকে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, করোনার তাণ্ডব মাত্র শুরু হয়েছে দেশটিতে। যুক্তরাষ্ট্রে এর চেয়ে আরো বেশি মৃত্যু হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তারা। এ নিয়ে হোয়াইট হাউজের করোনা টাস্কফোর্সের বিজ্ঞানী ড. ডেবোরা বার্ক্স বলেন, আমরা এখনো চূড়ান্ত জায়গায় পৌঁছাইনি। করোনার জেরে যুক্তরাষ্ট্রে এখন কর্মহীন অন্তত ১ কোটি ৭০ লক্ষের কাছাকাছি মানুষ। নাগরিকদের জন্য ২ লক্ষ কোটি ডলারের উপরে আর্থিক ত্রাণ-প্যাকেজ ঘোষণা করেছে ট্রাম্প সরকার। গেল চারদিনে ৮ হাজার মানুষ মারা গেছে দেশটিতে। মর্গে দেহ রাখার জায়গা নেই। মরদেহ চাপা মাটি দেওয়ার জন্য খোড়া হচ্ছে গণকবর। |