মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬ ১১ ভাদ্র ১৪৩৩
যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, ২১০৮!
উৎস: শিক্ষাতথ্য অনলাইন ডেস্ক
Published : Saturday, 11 April, 2020 at 10:48 AM
শিক্ষাতথ্য, ঢাকা (১১ এপ্রিল) :-

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে যুক্তরাষ্ট্রে রেকর্ড ২১০৮ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত পাঁচ লাখেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

জন হপকিন্সের দেওয়া তথ্য অনুযায়ী একদিনে সবচেয়ে বেশি সংখ্যক আক্রান্ত হওয়ার রেকর্ড হয়েছে যুক্তরাষ্ট্রে। এখনও পর্যন্ত সেখানে মোট আক্রান্ত হয়েছেন ৫ লক্ষ ৩৯৯ জন মানুষ। মৃত্যু হয়েছে ১৮ হাজার ৬৯৩ জনের। এ পর্যন্ত ২৭ হাজার ৩১৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এদিকে বিশ্বে মৃতের সংখ্যা এরই মধ্যে ১ লাখ ছাঁড়িয়েছে। মৃতের সংখ্যার সাথে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও।

এদিকে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, করোনার তাণ্ডব মাত্র শুরু হয়েছে দেশটিতে। যুক্তরাষ্ট্রে এর চেয়ে আরো বেশি মৃত্যু হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তারা। এ নিয়ে হোয়াইট হাউজের করোনা টাস্কফোর্সের বিজ্ঞানী ড. ডেবোরা বার্ক্স বলেন, আমরা এখনো চূড়ান্ত জায়গায় পৌঁছাইনি।

করোনার জেরে যুক্তরাষ্ট্রে এখন কর্মহীন অন্তত ১ কোটি ৭০ লক্ষের কাছাকাছি মানুষ। নাগরিকদের জন্য ২ লক্ষ কোটি ডলারের উপরে আর্থিক ত্রাণ-প্যাকেজ ঘোষণা করেছে ট্রাম্প সরকার। গেল চারদিনে ৮ হাজার মানুষ মারা গেছে দেশটিতে। মর্গে দেহ রাখার জায়গা নেই। মরদেহ চাপা মাটি দেওয়ার জন্য খোড়া হচ্ছে গণকবর।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ঐতিহ্য ও ঐক্যের বন্ধনে মৌলভীবাজার জেলা সমিতি
কক্সবাজারের ইনানীতে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের আইকনিক টাওয়ার সম্বলিত ফাইভ স্টার হোটেল এন্ড রিসোর্ট
মায়ের আদেশে প্রতিদিন পাঁচজন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন অধ্যাপক ড. কামরুল হাসান তরফদার
জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত : চিকিৎসা সেবা পেলেন অর্ধশতাধিক রোগী
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)