মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩
বালিয়াডাঙ্গীর স্বেচ্ছায় রক্তদান সংগঠন “স্বাধীন সমাজ কল্যাণ পরিষদ” এর ১ যুগ পূর্তি
বার্তা প্রেরক:- জুলফিকার আলী শাহ্, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও । শিক্ষাতথ্য
Published : Friday, 10 April, 2020 at 7:16 PM
শিক্ষাতথ্যঢাকা (১০ এপ্রিল) :-

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার অন্যতম স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন স্বাধীন সমাজ কল্যাণ পরিষদ এর এক যুগ পূর্তি হলো। গৌরবময় ১ যুগ পূর্তিতে সংগঠনটি বছরে শুরুতে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি হাতে নিয়েছিল। দেশে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করায় ১ যুগ পূর্তির সকল অনুষ্ঠান কর্মসূচি স্থগিত করছে সংগঠনটি।

করোনা ভাইরাসের কারণে অনুষ্ঠান স্থগিত হলেও সংগঠনের প্রতিটি সদস্য বাসায় থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ১ যুগ পূর্তির ফ্রেম লাগিয়ে দিনটিকে স্মরণ করে। ২০০৮ সালের ১০ এপ্রিলে কয়েকজন সদস্য নিয়ে কালমেঘ এফ.আর ফাজিল মাদ্রাসার মাঠে এই সংগঠনের কার্যক্রম শুরু হয়। 

মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু’র উদ্যোগে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এক যুগ অক্লান্ত পরিশ্রম করে এই সংগঠনটিকে মানবতার সেবায় নিয়োজিত রেখেছেন। প্রতিষ্ঠাকালে সংগঠনটির সদস্য ছিল ৫০ জন বর্তমানে এর সদস্য সংখ্যা প্রায় ৩’শ। বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কার্যক্রম নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। সংগঠনের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী এ পর্যন্ত ১২’শ মানুষকে বিনামূল্যে রক্ত দান করেছে।

বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ৭ হাজারের বেশি মানুষের ফ্রীতে ব্লাড গ্রুপিং করেছে এবং বিভিন্ন মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন এর মাধ্যমে জনগনকে মাদকদ্রব্য কুফল সম্পর্কে সচেতন করে তোলে। মেধাবী ছাত্র-ছাত্রীদের কৃতি সংবর্ধনা দিয়ে পড়ালেখায় আগ্রহী করে তুলছে। মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে যুগোপযোগী পরামর্শ দিয়ে আসছে। প্রতি বছর ইফতার মাহফিল সহ আরও বিভিন্ন গণসচেতনতা মূলক কার্যক্রম অব্যাহত আছে। সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় মসজিদ, যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন জনসমাগম এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে করছেন। 

১ যুগ পূর্তিতে সংগঠনের সভাপতি মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু বলেন, আমরা আমাদের এই সংগঠনের মাধ্যমে অসুস্থ মানুষকে রক্তদান করছি এবং যারা সুস্থ আছে তাদের রক্ত দিতে উৎসাহিত করছি। সমাজে মাদক বিরোধী বিভিন্ন প্রোগামের মাধ্যমে যুব সমাজকে সচেতন করে আসছি। সমাজের অবহেলিত সকল গরীব-দুঃখী মানুষের কল্যাণের জন্য কাজ করে আসছি এবং ভবিষ্যতেও তা বজায় রাখবো। আমরা আমাদের এই সংগঠনের কার্যক্রম শুধু বালিয়াডাঙ্গী বা ঠাকুরগাঁওয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে জাতীয় পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য অগ্রসর হচ্ছি।
 তিনি সংগঠনের সদস্যেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সংগঠনের ১ যুগ পূর্তি’র পিছনে রয়েছে সংগঠনের সদস্যদের ধৈর্য্য, শ্রদ্ধা, সহনশীলতা, পরম সহিষ্ণুতা  এবং সংগঠনের প্রতি ভালোবাসা। তিনি বর্তমানে করোনা প্রতিরোধের জন্য সংগঠনের সদস্যদের নিজ ঘরে অবস্থান, এলাকাবাসীকে করোনা সম্পর্কে সচেতন এবং কর্মহীন গরিব অসহায় মানুষকে সামর্থ অনুযায়ী সাহায্য করার আহ্বান জানান।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ঐতিহ্য ও ঐক্যের বন্ধনে মৌলভীবাজার জেলা সমিতি
কক্সবাজারের ইনানীতে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের আইকনিক টাওয়ার সম্বলিত ফাইভ স্টার হোটেল এন্ড রিসোর্ট
মায়ের আদেশে প্রতিদিন পাঁচজন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন অধ্যাপক ড. কামরুল হাসান তরফদার
জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত : চিকিৎসা সেবা পেলেন অর্ধশতাধিক রোগী
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)