মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬ ১১ ভাদ্র ১৪৩৩
মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস-এর মতে-
সৌদি রাজপরিবারের ১৫০ সদস্য করোনায় আক্রান্ত
উৎস: শিক্ষাতথ্য অনলাইন ডেস্ক
Published : Thursday, 9 April, 2020 at 12:46 AM
শিক্ষাতথ্য, ঢাকা (০৯ এপ্রিল) :-

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এর মতে- সৌদি আরবের রাজপরিবারের কমপক্ষে ১৫০ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত। আর এদেরকে চিকিৎসা দেয়ার জন্য ইতিমধ্যে বিলাসবহুল হাসপাতালে ৫০০টির মত বেড প্রস্তুত রাখা হয়েছে। গত মঙ্গলবার রাতে ওই হাসপাতালগুলোতে সৌদি সরকারের পক্ষ থেকে হাই এলার্ট বার্তা পাঠানো হয়েছে বলেও নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।

কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে পাঠানো ওই হাই এলার্ট বার্তায় লেখা হয়, দেশের সকল ভিআইপিদের সেবা দিতে প্রস্তুত থাকার জন্য নির্দেশ দেয়া হলো। আমরা জানিনা ঠিক কতজন আক্রান্ত আছেন। ওই বার্তায় রাজপরিবারের সদস্যদের চিকিৎসা দেয়ার জন্য দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত রোগীদের দ্রুত হাসপাতাল থেকে সরিয়ে নিতে বলা হয়। এছাড়া রোগে আক্রান্ত হাসপাতালের অন্যান্য স্টাফদেরকেও অন্য কোথাও নিয়ে চিকিৎসা দেয়ার কথা বলা হয়।

সৌদি আরবের রাজধানী রিয়াদের গভর্নর প্রিন্স ফয়সাল বিন বানদার বিন আব্দুলআজিজ আল সৌদ ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে আছেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। এছাড়া সৌদি বাদশাহ কিং সালমান জেদ্দায় লোহিত সাগরের একটি দ্বীপে নিজেকে আলাদা করে রেখেছেন। এদিকে তার পুত্র মোহাম্মদ বিন সালমানও মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে নিজেকে নিজেকে আড়াল করে রেখেছেন।

ওয়ার্ল্ড ও মিটারের দেয়া তথ্য অনুযায়ী, সৌদি আরবে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১২২ জন। মারা গেছেন ৪১ জন।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ঐতিহ্য ও ঐক্যের বন্ধনে মৌলভীবাজার জেলা সমিতি
কক্সবাজারের ইনানীতে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের আইকনিক টাওয়ার সম্বলিত ফাইভ স্টার হোটেল এন্ড রিসোর্ট
মায়ের আদেশে প্রতিদিন পাঁচজন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন অধ্যাপক ড. কামরুল হাসান তরফদার
জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত : চিকিৎসা সেবা পেলেন অর্ধশতাধিক রোগী
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)