মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬ ১১ ভাদ্র ১৪৩৩
অসময়ে তিস্তায় ভাঙ্গন: হুমকির মুখে ভারত বাংলাদেশ সীমান্তে স্বেচ্ছাশ্রমে নির্মিত বাধ
বার্তা প্রেরক:- কামরুজ্জামান মৃধা, ডিমলা, নীলফামারী। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Wednesday, 1 April, 2020 at 10:32 PM
শিক্ষাতথ্যঢাকা (০১ এপ্রিল) :-

হটাৎ উজানের ঢলে তিস্তা নদীর পানি বেড়ে যাওয়ায় অসময়ে ভাঙ্গনের কবলে পড়েছে ভারত বাংলাদেশ সীমান্তে সেচ্ছাশ্রমে  তৈরী ২ হাজার মিটার বাধটি। নীলফামারীর ডিমলা টেপাখড়িবাড়ী ইউনিয়নে তিস্তার উজানে ভারত বাংলাদেশ সীমান্তে সেচ্ছাশ্রমে ২হাজার মিটার যৌথ বাঁধ নির্মান করা হয়েছে ২০১৭ সালের শেষের দিকে।

বাঁধটি নির্মানে ওই এলাকার লোকজন বাঁশ, বালুর বস্তা, নগদ অর্থ দিয়ে সাহায্য করেন। এবং সেচ্ছাশ্রমে দিনরাত কাজ করে বাধটি নির্মান করেন। নির্মানকালে নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার ব্যক্তিগত তহবিল থেকে ১ লক্ষ ৫০ হাজার, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম ১ লক্ষ টাকা, সমাজ সেবক রফিকুল ইসলাম ঠিকাদার ৫০ হাজার টাকা ব্যক্তিগত অনুদান প্রদান করেন। এবং গত বছরে এলজিএসপি’র বরাদ্দ দেয়া ৪ লক্ষ ৭৫ হাজার টাকা দিয়ে বাধের কিছু অংশ জিও টেক্রটাইল দিয়ে স্পার করা হয়।  বাঁধটি নির্মানে মোট ব্যয় দাড়ায় প্রায় ৯০ লক্ষ টাকা। বাঁধটি নির্মানের ফলে ডিমলা উপজেলার ৯নং টেপাখড়িবাড়ী ইউনিয়নের চড় খড়িবাড়ী গ্রামে গত বছরের বন্যায় কয়েক হাজার পরিবারের লোকজন তিস্তার বন্যার কবল থেকে রক্ষা পেয়েছে। বাধটি নির্মিত হলেও অর্থাভাবে ও পাউবো’র পক্ষ হতে টেকসইয়ের জন্য প্রয়োজনীয় জিও টেক্রটাইল ব্যবহার ও সিসি ব্লক বসানো হয়নি। 

তৎকালীন পাউবো’র প্রধান প্রকৌশলী আতিক হোসেন বাঁধটি রক্ষার জন্য জিও টেক্রটাইল ও সিসি ব্লকের বরাদ্দ দিয়ে বাঁধটি রক্ষার আশ্বাস দিলেও। তিনি হটাৎ বদলি হয়ে চট্রগ্রাম বিভাগের এডিজি’র দায়িত্ব নেয়ায়। বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ে। টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান ময়নুল হক জানান, হটাৎ করে মঙ্গলবার থেকে তিস্তায় উজানের পানি বেড়ে যাওয়ায় বাধ ভেঙ্গে নদী ফসলী জমিতে প্রবেশ করায় একের পর এক ফসলী জমি নদী গর্ভে বিলিন হওয়ার কারনে এলাকায় ব্যাপক ক্ষতির আশঙ্খা দেখা দিয়েছে। এবং এই মুহুর্তে বাধ ভাঙ্গন রোধ করতে না পারলে আসন্ন বর্ষা মৌসুমে অত্র এলাকার প্রায় ২০ হাজার মানুষ বন্যার কবলে পরে ভিটেমাটি বিলিন হওয়ার আশু সম্ভাবনা রয়েছে। বাধ ভাঙ্গনের বিষয়টি পানি উন্নয়ন বোর্ড ডালিয়া শাখায় অবহিত করা হয়েছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় প্রকৌশলী হাফিজুল হক বলেন, বাধ ভাঙ্গনের বিষয়টি জেনেছি। বাধটি পাউবোর নির্মিত কোন অবকাঠামো নয় সম্পুর্ন সেচ্ছাশ্রমে নির্মিত তাই জরুরী ভিত্তিতে পাউবোর পক্ষে কোন ব্যবস্থা গ্রহন করা সম্ভব নয়। তবে আগামী ৫ এপ্রিল উর্দ্ধতন কতৃপক্ষের কাছে ডিজাইন পাঠিয়ে বাধটি স্থায়ীভাবে মেরামতের পদক্ষেপ গ্রহন করা হবে। 


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ঐতিহ্য ও ঐক্যের বন্ধনে মৌলভীবাজার জেলা সমিতি
কক্সবাজারের ইনানীতে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের আইকনিক টাওয়ার সম্বলিত ফাইভ স্টার হোটেল এন্ড রিসোর্ট
মায়ের আদেশে প্রতিদিন পাঁচজন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন অধ্যাপক ড. কামরুল হাসান তরফদার
জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত : চিকিৎসা সেবা পেলেন অর্ধশতাধিক রোগী
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)