মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ ভাদ্র ১৪৩৩
ফেসুবকে করোনা নিয়ে আপত্তিকর মন্তব্য করায় পাবনার ঈশ্বরদী পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
বার্তা প্রেরক:- কামাল সিদ্দিকী, পাবনা। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Tuesday, 31 March, 2020 at 7:50 PM
শিক্ষাতথ্য, ঢাকা (৩১ মার্চ) :-

করোনাভাইরাস নিয়ে ফেসবুকে আপত্তিজনক মন্তব্য পোস্ট দেয়ায় পাবনার ঈশ্বরদী পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সালাম উপজেলার মশুরিয়াপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, সোমবার যুবলীগ নেতা আব্দুস সালাম তার ফেসবুক পেজে করোনাভাইরাস সম্পর্কে বিদেশীদের নিয়ে কটুক্তিকর মন্তব্য পোস্ট করেন। 

এমন অভিযোগ পেয়ে সোমবার রাতে তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়েরের পর আব্দুস সালামকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হচ্ছে জানান ওসি।


পাবনায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আন্তঃজেলা ডাকাত সর্দার ও হত্যা মামলার আসামী নিহত

পাবনার সাঁথিয়ায় সোমবার দিবাগত রাতে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছে। নিহতের নাম সরোয়ার ওরফে সরো ওরফে শাহীন আলম ওরফে আশিক (৩৬)। নিহত ব্যক্তি উপজেলার পুন্ডুরিয়া গ্রামের হারুন অর রশিদ ওরফে হারু ব্যাপারীর ছেলে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, জেলার সাঁথিয়া উপজেলার শামুকজানি বাজারে ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত গোপন বৈঠক করছে-এমন সংবাদের ভিত্তিতে গত রাত ২টার দিকে পাবনা ডিবি ও সাঁথিয়া থানা পুলিশ সেখানে যৌথ অভিযানে যায় । 

পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। কিছু সময় গুলিবর্ষণের এক পর্যায়ে ডাকাতদল পিছু হটে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ সরোয়ার ওরফে আশিককে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জেলা পুলিশ জানায় নিহত ব্যক্তি আন্তঃজেলা ডাকাতদলের সর্দার ও হত্যা মামলার আসামী ছিলেন।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশী বন্দুক, একটি কার্তুজ, একটি চাকু, এক জোড়া স্যান্ডেল উদ্ধার করা করেছে। এ ঘটনায় পুলিশের দু’জন সদস্য আহত হয়েছে বলে পুলিশ সুত্র জানায়। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। 


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ঐতিহ্য ও ঐক্যের বন্ধনে মৌলভীবাজার জেলা সমিতি
কক্সবাজারের ইনানীতে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের আইকনিক টাওয়ার সম্বলিত ফাইভ স্টার হোটেল এন্ড রিসোর্ট
মায়ের আদেশে প্রতিদিন পাঁচজন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন অধ্যাপক ড. কামরুল হাসান তরফদার
জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত : চিকিৎসা সেবা পেলেন অর্ধশতাধিক রোগী
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)