মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
শুক্রবার ৩১ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩
সাহিত্য পাতার কবিতা/
অনুরণ
--আমেনা ফাহিম
Published : Saturday, 14 March, 2020 at 8:18 PM
শিক্ষাতথ্য, ঢাকা (১৪ মার্চ) :-











আমি না হয় একটু অন্যরকমই রইলাম
আপনি থাকুন না আপনার মতো
আমি না হয় অন্যরকমই রইলাম............

আপনার শহর জুড়ে যখন নির্ঘুম রাত্রি নেমে আসে
ল্যাম্পপোস্টের মৃদুল আলোয় আমি তখন
তাকিয়ে রই স্বচ্ছ কাঁচের বুকে.............
সেখানে অপারগ পৃথিবীর মৌনতা, স্বচ্ছতা দোদুল্যমান,
স্বচ্ছতা বলতে সত্যিই কি কিছু আছে?
স্বচ্ছতা কেবলই পরিহাস, মুখশ্রী পৃথিবীর উপমা
আমি মৌনতাকে আঁকড়ে ধরে পৃথিবীর সীমান্তপথে
এগিয়ে চললাম দূর হতে বহুদূর...........
আমি না হয় একটু অন্যরকমই রইলাম।

সুখে ছিলাম কবে মনে নেই
দুঃখগুলো আমার শাড়ীর ভাজে ভাজে
অহর্নিশি নাটকীয় অনুরণে নৃত্যরত........
কখনও ছুঁয়েছিল আপনাকে আমার দুঃখগুলো?
অনুভব আর অনুভুতির অর্থ হয়তো সমর্থক
কিন্তু দুটোই হৃদয়ের এপিঠ ওপিঠ........
চোখে আমার এক সমুদ্র জল
তবুও, চোখের কাজল চোখেই পড়ে রয়
আমি না হয় একটু অন্যরকমই রইলাম।

আপনি বড় বেশি সরল জানেন!
অভিমান আর অনুরাগ এর পার্থক্য টা আজও বুঝেননি
অভিনয়টা আমাদের দুজনকেই করতে হয়
কখনও আপনি,  কখনও বা আমি........
আচ্ছা বলুন তো!
আলো আর আঁধারের মিলন কি কখনও হয়?
সকালের সুর্যটা আপনারই থাক
আমি না হয়, অন্ধকারেই অভিশপ্ত হলাম
আমি না হয় একটু অন্যরকমই রইলাম। 


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)