
| Headline : |
|
মুজিববর্ষ নিবেদনে আগাম শিশু দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের সাথে নতুন প্রতিভা
বার্তা প্রেরক:- কাজী শিহাবুদ্দীন, চট্টগ্রাম। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
শিক্ষাতথ্য, ঢাকা (১২ মার্চ)
:-
![]() মুজিববর্ষ নিবেদনে আগাম শিশু দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের সাথে নতুন প্রতিভা সারিতে সারিতে বসে আছে সুবিধাবঞ্চিত শিশু, যেন এক ফুটন্ত ফুলের বাগান। শিশুদের সবার মুখে আনন্দমাখা তৃপ্তির হাসি, যেন পৃথিবীর অষ্টমাচার্য। সেই হাসির পেছনের কারিগর ছিলো চট্টগ্রামের সৃজনশীল শিল্প-সাহিত্য ও সংস্কৃতিক সংঘটন “নতুন প্রতিভা” । গত ১২ মার্চ ২০২০, বৃহস্পতিবার দু্পুরে চট্টগ্রামের ডি.সি হীল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়ে গেল বঙ্গবন্ধু’র জন্ম শত বর্ষ ও শিশু দিবস উপলক্ষে সৃজনশীল শিল্প-সাহিত্য সংস্কৃতির জমকালো অনুষ্ঠান ‘গহীন প্রাণের উল্লাস’। এই কর্মসূচির মধ্যে চট্টগ্রামের শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের সাথে সময় কাটানো, করোনা ভাইরাস সম্পৃক্ত সচেতনতা বৃদ্ধি, দুপুরের খাবার, গান -কবিতা তথা সংস্কৃতির পরিবেশনা সহ আরো অনেক কর্মযজ্ঞ সম্পন্ন করা হয়। শিশুরা সহ আশেপাশের মানুষ এ ভিন্ন ব্যঞ্জনার আয়োজন দেখে মুগ্ধ হয়, তারা রোমাঞ্চিত হয় আলোড়িত হয় আরোও। অনুষ্ঠানে নতুন প্রতিভার সভাপতি কাজী শিহাবুদ্দীন বলেন, শিশুদের মাঝেই লুকিয়ে আছে আমাদের আগামীর ভবিষ্যৎ, জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার স্বপ্নে এদের নিয়েই শুরু হবে ভবিষ্যতের পথযাত্রা। সুবিধাবঞ্চিত শিশুদের পেছন ছায়ার মত থাকতে হবে আমাদের, যার যার জায়গা থেকে চালিয়ে যেতে হবে এ প্রচেষ্টা, তবেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ। কাজী মোহাম্মদ শিহাবুদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন এইচ এইচ বিডি লাইভের চট্টগ্রাম প্রধান মোহাম্মদ আব্দুল হামিদ, নগরফুলের ডিসি হীল শাখা মোহাম্মদ আমিনুল ইসলাম, রোজিনা আক্তার, সাকিব আল ইমরান ও নগরফুলের ছোট্ট ছোট্ট শিক্ষার্থীরা। সংগঠনের সাধারণ সম্পাদক নাঈম বিন কাশেমের সঞ্চালনায় উক্ত আয়োজনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল ওয়ালি, জয় অনিক,অরিন্দম ভট্টাচার্য্য, বৈশাখী ভাট্টচার্য্য, তাসনিম সুলতানা মৌ, মোহাম্মদ ইকরাম, সুদিপ্ত পাল, মোহাম্মদ শফিউল হোসেন আরমান, ঋষি রায়,মোহাম্মদ সিফাত শোভন, উর্বানা দত্ত মুমু, সুলতানা মুন্নি, ফাহমিনা ইতু, সৈয়দা জান্নাত নাহার, মুনমুন ভৌমিক, অস্মিতা বসাক, সাফা মারওয়া, মহৎ দেব, ইমু পাল, সাহেদা নূর আফরিন, রুম্পা দেবি, জান্নাতুল মাওয়া, জেবুন্নেসা তওবা, নুসরাত মুস্তফা, হাসান মাহাদী, আয়মন সাদিয়া জারিন, রেজাউল করিম রাজু, শাওন মল্লিক, অভিষেক বডুয়া,ফেরদৌস মুমু, শামীমা সুলতানা নিসা, বৃষ্টি, শতাব্দী, মেহেদি রহমান, মোহাম্মদ মিনার, মোহাম্মদ আবিদ, সৈয়দ মোহাম্মদ তোহা, মোহাম্মদ মেহেরাব হোসেন মুন্না ও সৈয়দ আনিসুর রহমান প্রমূখ মুজিববর্ষে নিবেদনে ‘ফুটাবো শিশুদের মুখে হাসির রেশ, গড়বো বঙ্গবন্ধুর সমৃদ্ধির বাংলাদেশ’ এই সমুচ্চারিত স্লোগানের মাধ্যমে উক্ত আয়োজনের শুভ সমাপ্তি ঘোষণা করা হয় । |