
| Headline : |
|
সরিষাবাড়ী পৌরভার উদ্দ্যেগে ডিজিটাল ডাস্টবিন স্থাপন
বার্তা প্রেরক:- সোলায়মান বাবু, সরিষাবাড়ী, জামালপুর । শিক্ষাতথ্য ডটকম।।
|
|
শিক্ষাতথ্য, ঢাকা (০৬ মার্চ) :-
![]() ‘নিজে ও পরিবেশ কে সুন্দর রাখি, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ী পৌরসভায় ডিজিটাল হ্যান্ড ডাস্টবিন স্থাপনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) দিন ব্যাপী পৌরসভার আরামনগর বাজার, উপজেলা পরিষদ চত্বর, পোস্ট অফিস, শিমলা বাজার আমতলা মোড়, বাউসী বাজার, সারষাবাড়ী রেলওয়ে ষ্টেশন, বাউসী পপুলার মোড়, আরডিএম পাইলট মডেল হাই স্কুলসহ ১০ টি স্থানে এ ডাস্টবিন স্থাপন করা হয়। এ ডিজিটাল ডাষ্টবিন স্থপনের শুভ উদ্বোধন করেন সরিষাবাড়ী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সহ সভাপতি রুকনুজ্জামান রুকন। এ সময় সরিষাবাড়ী রাণী দিন মণি মডেল পাইলট ইচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান, সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজু, আরামনগর কামিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মান্নান মানু, পৌর কাউন্সিলর কালাচানঁ পাল, জহুরুল ইসলাম, পৌর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদের, সরিষাবাড়ী অনার্স কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুল ইসলামসহ রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। |