মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বুধবার ২৯ জুলাই ২০২৬ ১৩ শ্রাবণ ১৪৩৩
খোলা আকাশের নিচে লেখাপড়া কালীগঞ্জের শিশুদের
বার্তা প্রেরক:-টিপু সুলতান, কালীগঞ্জ, ঝিনাইদহ। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Thursday, 5 March, 2020 at 11:09 PM
শিক্ষাতথ্য, ঢাকা (০৫ মার্চ) :-

শ্রেনীকক্ষ সংকটে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১০২নং সিংদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খোলা আকাশের নিচে লেখাপড়া করছে শিশুরা। আর বৃষ্টি হলে তারা পড়ে স্কুলটির বারান্দায়। ১৯৮৭ সালে স্থাপিত স্কুলটি। অফিসসহ একটি ভবনে চারটি ক্লাসরুম রয়েছে। প্রাক প্রাথমিক- থেকে ৫ম শ্রেনীর পাঠদান চলে স্কুলটিতে।

স্কুলটিতে গিয়ে দেখা যায়, শিক্ষকদের বসা ও জরুরি কাগজপত্র রাখার অফিসকক্ষে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীরা বসে আছে। সেখানেই পাঠদান করাচ্ছেন এক শিক্ষিকা। এদিকে তৃতীয় ও চতুর্থ শ্রেনীর পাঠদান করানো হচ্ছে খোলা আকাশের নিচে। তৃতীয় শ্রেনীতে ৩৭ জন ও চতুর্থ শ্রেনীতে ৪২ জন শিক্ষার্থী রয়েছে। স্কুলটিতে মোট ২২০ শিক্ষার্থী এবং পাঁচজন শিক্ষক রয়েছেন।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তীব্র্র শীত ও ঘন কুয়াশার মধ্যেও আমাদের খোলা আকাশের নিচে পড়তে হয়। এ ছাড়া প্রচন্ড রোদে আমাদের এই মাঠের মধ্যে ক্লাস নেয়া হয়। খোলা আকাশের নিচে মাটিতে বসে পড়াশোনা করতে আমাদের ভালো লাগে না।বিদ্যালয়টির সহকারী শিক্ষক মাশরেকুল আলম বলেন, শ্রেনীকক্ষ সংকটে তীব্র্র শীত বা রোদে খোলা আকাশের নিচে পাঠদান করাতে হয়। অনেক সময় ছোট ছোট বাচ্চারা অসুস্থ হয়ে যায়। পর দিন আর স্কুলে আসতে পারে না। ১০২নং সিংদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএম জহুরুল ইসলাম বলেন, শ্রেনীকক্ষ সংকটে স্কুলটিতে শিক্ষার্থীদের পাঠদান করাতে বেশ হিমশিম খেতে হয়।

তৃতীয় ও চতুর্থ শ্রেনীর শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে চটের ওপর পাঠদান করানো হয়। আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় স্কুলটির খোলা বারান্দায় বসানো হয়। এমনকি স্কুলটির অফিস কক্ষ ও শিক্ষার্থীদের পাঠদানের কাজে ব্যবহৃত হয়। স্কুলটিতে শিক্ষকের সংকটও রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি।

কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেলিনা আক্তার বানু, ভবনের জন্য উপজেলার সব বিদ্যালয়ের তালিকা পাঠানো রয়েছে। রোটেশন অনুযায়ী সেগুলো হয়ে আসছে। অনেক সময় স্থানীয় এমপির বিশেষ বরাদ্দ থেকে ভবন নির্মাণ করা হয়। অচিরেই এ সমস্যার সমাধান হয়ে যাবে।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)