
| Headline : |
|
মুজিব শতবর্ষে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের ঘোষণা চাই শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা
বার্তা প্রেরক:- মো. আবুল হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব, বাশিস (কেন্দ্রীয় কমিটি)। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
শিক্ষাতথ্য, ঢাকা (২৪ ফেব্রুয়ারি) :-
![]() উক্ত আলোচনা ও মতবিনিময় সভার মূল উদ্দেশ্য হলো সমগ্র বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ আদায়ের দাবিতে শিক্ষকদের জাগ্রত করা। আমাদের দীর্ঘদিনের স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপন করা। আমাদের দাবি যে ন্যায্য তা মাননীয় প্রধানমন্ত্রীকে বুঝানোর চেষ্টা করা। আসুন আমরা শপথ করি বৃহত্তর ঐক্য গড়ব জাতীয়করণ ছিনিয়ে আনব। বাশিসের কুমিল্লা জেলা কমিটির উদ্যোগে আগামী ২৮ ফেব্রুয়ারী ২০২০ খ্রি. জাতীয়করণ আদায়ের লক্ষ্যে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে উক্ত অনুষ্ঠানে দলে দলে যোগ দিয়ে জাতীয়করণ আদায়ের পথকে সুগম করি। |