মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩
জৈন্তাপুরে অস্ত্র সহ ৫ ডকাত আটক, ২টি মামলা দায়ের
বার্তা প্রেরক :- শোয়েব উদ্দিন, জৈন্তাপুর, সিলেট। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Friday, 21 February, 2020 at 10:20 PM
শিক্ষাতথ্যঢাকা (২১ ফেব্রুয়ারি) :-

সিলেটের জৈন্তাপুর উপজেরায় পুলিশ অভিযান পরিচালনা করে ২টি ওয়ান শুটার পাইপগান সহ ৫ ডাকাতকে আটক করেছে জৈন্তাপুর মডের থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, (২০ ফেব্রয়ারী) বৃহস্পতিবার রাত ২.৩০ মিনিটের সময় ১৫-১৬ জনের একটি মুখোশধারী ডাকাত দল উপজেলার নিজপাট ইউনিয়নের পূর্ব লক্ষীপ্রসাদ গ্রামের ডাক্তার সিদ্দিক মিয়ার বাড়ীর বারান্দার কলাপসিবল গেইটের লক ও কাঠের দরজার লক ভাঙ্গে ভিতরে প্রবেশ করে দেশীয় লোহার তৈরি পাইপগান ও দেশিয় প্রাণনাশক অস্ত্র দ্বারা বাড়ীর সকলকে জিম্মি করে ভয় ভীতি প্রদর্শন পূর্বক নগদ ১ লক্ষ ৮১ হাজার ৫ শত টাকা এবং ৩ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যের ৬.৫ ভরি স্বর্ণালংকার, ৮টি মোবাইল সেট লুন্ঠন করিয়া নিয়া যায়। এ ঘটনায় ডাক্তার সিদ্দিকুর রহমানের নাতী মোঃ নাছির উদ্দিন আহমদ পাবেল বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করে। ৩৯৫/ ৩৯৭/ ৪১২ পেনাল কোড মোতাবেক মামলা দায়ের করা হয় (মামলা নং-১৪, তারিখ ২১-০২-২০২০)।

অপরদিকে ডাকাতির ঘটনার পরপর ২৪ ঘন্টার মধ্যে অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে (২০ ফেব্রয়ারী) বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১০টায় নিজপাট ইউপির রুপচেং গ্রামের ডাকাতির ঘটনার ধৃত আসামী আব্দুল হাকিম কিবরিয়ার বসতঘরে অভিযান পরিচালনা করে ডাকাত সদস্য ব্রাহ্মণবাড়ীয়া জেলার ব্রাহ্মণবাড়ীয়া সদর থানার চাঁনপুর (পাগাচং) গ্রামের মোহাম্মদ আলী প্রকাশ জজ মিয়া প্রকাশ আইনুল হকের ছেলে আব্দুল হাকিম কিবরিয়া (৩২), সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার স্বজনশ্রী গ্রামের মৃত আব্দুল কাইয়ুমের ছেলে ফজলু মিয়া (৩০), জৈন্তাপুর উপজেলার রুপচেং গ্রামের মৃত সামছুল হকের ছেলে মোঃ রাসেল (১৯), একই গ্রামের ফজলুল হকের ছেলে আমিনুল ইসলাম (১৯), একই গ্রামের রুস্তম আলীর ছেলে মোঃ মোশারফ (১৯) আটক করা হয়। আটককৃতদের নিকট হতে ডাকাতির ঘটনায় লুন্ঠিত টাকার ২০ হাজার এবং দেশীয় লোহার তৈরী ২রাউন্ড গুলি সহ ২টি ওয়ান শুটার পাইপগান উদ্ধার করা হয়। 

অপরদিকে পুলিশ অস্ত্র উদ্ধারের ঘটনায় পৃথক আরেকটি মামলা রেকর্ড করে (যাহার নং-১৫, তারিখ ২১-০২-২০২০)। এছাড়া ধৃত ডাকাত আব্দুল হাকিম কিবরিয়া ও ডাকাত ফজলু মিয়ার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় একাদিক মামলা রয়েছে। জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বনিক বলেন, ডাকাতির সংবাদ পাওয়ার পর উপজেলায় নজরদারী বৃদ্ধি করা হয় এবং অভিযান পরিচালনা শুরু করি। এক পর্যয়ে পুলিশ রূপচেং গ্রামের ডাকাত দল অবস্থান নিশ্চিত হয় এবং অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করি। গতকাল আটককৃতদের আদলাতে প্রেরন করা হয়েছে। 


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)