
| Headline : |
|
নানা আয়োজনে তিস্তা ডিগ্রী কলেজে শহীদ দিবস পালন
বার্তা প্রেরক:- সারওয়ার আলম মুকুল, কাউনিয়া, রংপুর । শিক্ষাতথ্য ডটকম।।
|
|
শিক্ষাতথ্য, ঢাকা (২১ ফেব্রুয়ারি) :-
![]() তিস্তা ডিগ্রী কলেজের আয়োজনে নানা কর্মসূচির মধ্যে দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল দিবসের প্রথম প্রহরে শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পণ, জাতীয় ও শোক পতাকা উত্তোলন, কাল ব্যাচ ধারন, প্রভাত ফেরি, দোয়া মাহফিল ও আলোচনা সভা। অধ্যক্ষ আলহাজ্ব আব্দুস সালাম আজাদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপাধক্ষ মোঃ আয়নাল হক, সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, মুশফিকুর রহমান রাজু, প্রভাষক সারওয়ার আলম মুকুল, শহারিয়ার মোস্তাফিজ, রফিকুল ইসলাম, আলাউদ্দিন প্রমূখ। আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। |