মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ ভাদ্র ১৪৩৩
তথ্যপ্রযুক্তি খাতের সফল উদ্যোক্তা আব্দুল্লাহকে আজীবন সম্মাননা দিল বেসিস
Published : Monday, 10 February, 2020 at 5:48 PM
শিক্ষাতথ্য, ঢাকা (১০ ফেব্রুয়ারি) :-
তথ্যপ্রযুক্তি খাতের সফল উদ্যোক্তা আব্দুল্লাহকে আজীবন সম্মাননা দিল বেসিস

তথ্যপ্রযুক্তি খাতের সফল উদ্যোক্তা আব্দুল্লাহকে আজীবন সম্মাননা দিল বেসিস


দেশের তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম পথিকৃৎ এবং সফল উদ্যোক্তা আব্দুল্লাহ এইচ কাফিকে আজীবন সম্মাননা পুরস্কার দিয়েছে বেসিস। সদস্য সমাপ্ত ‌‘বেসিস সফটএক্সপো ২০২০’ শীর্ষক আয়োজনের সমাপনী অনুষ্ঠানে আব্দুল্লাহ এইচ কাফির হাতে আজীবন সম্মাননা স্মারক তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী। এ সময় তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, সফটএক্সপোর আহ্বায়ক ও বেসিস সহসভাপতি (অর্থ) মুশফিকুর রহমান, বেসিস সহসভাপতি ফারহানা এ রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

দীর্ঘ ৪০ বছর ধরে দেশের তথ্যপ্রযুক্তি খাতকে দেশে-বিদেশে তুলে ধরার পাশাপাশি বেসিস সদস্য প্রতিষ্ঠানের ব্যবসা বৃদ্ধিতে আন্তর্জাতিক পরিসরে নেটওয়ার্ক তৈরিতে ভূমিকা রাখায় আব্দুল্লাহ এইচ কাফিকে আজীবন সম্মাননা জানায় বেসিস। আব্দুল্লাহ এইচ কাফি বর্তমানে দেশের শীর্ষ তথ্যপ্রযুক্তি সংগঠন বেসিস, বিসিএস , ই-ক্যাব ও আইএসপিএবির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে লিডস করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক শেখ আব্দুল আজিজকেও আজীবন সম্মাননা জানায় বেসিস। সম্মাননা স্মারক প্রদানে প্রেজেন্টেশনে বেসিসের পক্ষ থেকে বলা হয়, দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশে ভূমিকা রাখতে সফল সংগঠক হিসেবেও দেশিয় এবং আন্তর্জাতিক পরিসরে বিভিন্ন সংস্থায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে চলেছেন।

আব্দুল্লাহ এইচ কাফি বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) প্রতিষ্ঠাতা সদস্য এবং এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের ২৪টি দেশের সংগঠন অ্যাসোসিওর সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি বর্তমানে জাতিসংঘের অঙ্গসংস্থা ইন্টারনেট গভর্নেন্স ফোরামের সদস্য, উইটসার পরিচালক, অ্যাসোসিওর অ্যাওয়ার্ড কমিটির প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন। উইটসার সদস্য হিসেবে বিসিএস এবং অ্যাপিকটার সদস্যা হিসেবে বেসিসের অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। পাশাপাশি বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার সঙ্গেও যুক্ত রয়েছেন আব্দুল্লাহ এইচ কাফি। তিনি বর্তমানে দেশে ক্যানন পণ্যের অনুমোদিত পরিবেশক জেএএন অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক। এর আগে ২০১৮ সালে অ্যাসোসিও প্রতিষ্ঠার ৩৫ বছরে জাপানে আয়োজিত অনুষ্ঠানে তাকে সংগঠনটির পক্ষ থেকে সর্বোচ্চ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। চতুর্থ ব্যক্তি হিসেবে অ্যাসোসিওর এ সম্মাননা অর্জন করেন তিনি। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতে অবদান রাখার জন্য বিভিন্ন সময় নানা পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি বেসিসের আয়োজনে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় শুরু হয় চার দিনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ভিত্তিক প্রদর্শনী ‌‘বেসিস সফটএক্সপো ২০২০’। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ মেলা উদ্বোধন করেন।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ঐতিহ্য ও ঐক্যের বন্ধনে মৌলভীবাজার জেলা সমিতি
কক্সবাজারের ইনানীতে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের আইকনিক টাওয়ার সম্বলিত ফাইভ স্টার হোটেল এন্ড রিসোর্ট
মায়ের আদেশে প্রতিদিন পাঁচজন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন অধ্যাপক ড. কামরুল হাসান তরফদার
জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত : চিকিৎসা সেবা পেলেন অর্ধশতাধিক রোগী
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)