
| Headline : |
|
ঝিনাইদহের এমপি আনারের শুভ জন্মদিন পালন
বার্তা প্রেরক:-টিপু সুলতান, কালীগঞ্জ, ঝিনাইদহ। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
শিক্ষাতথ্য, ঢাকা (০৪ জানুয়ারি) :- ![]() ঝিনাইদহ-৪ আসনের সংদস সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজিম আনারের ৫১তম জন্মদিন পালিত হয়েছে। শুক্রবার রাতে মোবারকগঞ্জ চিনিকলের অতিথি ভবনে জমকালো এক অনুষ্ঠানে তার জন্মদিনের কেক কাটা হয়। অনুষ্ঠানের আয়োজন করে দ্বিতীয় মেয়াদে দ্বায়িত্ব পালন করা এই সাংসদের বাল্য বন্ধুরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার কবির, ঝিনাইদহ র্যাব-৬ এর কমান্ডার এএসপি মাসুদ আলম, কালীগঞ্জ থানার ওসি মুহাঃ মাহফুজুর রহমান মিয়া, কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মামুনুর রশিদ, মোবারকগঞ্জ চিনিকলের শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল ও কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকালের সাংবাদিক জামির হোসেন, গ্রামের কাগজেন কালীগঞ্জ প্রতিনিধি টিপু সুলতানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এসময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। তারা হলেন, বকুলতলা বন্ধু ফোরাম, মোচিক সমবায় সমিতি, পৌর মহিলা কল্যান সমিতি, কালীগঞ্জ থানা পুলিশ, ঝিনাইদহ র্যাব ৬, ডায়াবেটিস সমিতি,মোচিক অফিসার ক্লাবসহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও জন্মদিনে উপস্থিত ছিলেন। এরপর রাত ১১টায় বিশাল আকৃতির জন্মদিনের কেক কাটা হয়। |