
| Headline : |
|
জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত
বার্তা প্রেরক :- শোয়েব উদ্দিন, জৈন্তাপুর, সিলেট। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
শিক্ষাতথ্য, ঢাকা (২৮ ডিসেম্বর) :-
সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় হাজী ইলিয়াছ আলী (৬০) নামের এক পথচারী নিহত হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, ২৮ ডিসেম্বর শনিবার সকাল ৮টায় দরবস্ত কেলেসিং বাজার রাস্তার বারাগাতি এলাকায় বেপরোয়া গতির লেগুনা টমটমের মধ্যে মূখোমুখি এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় পথচারী নিহত হন। নিহত ব্যক্তি চট্টগ্রাম ফটিকছড়ির মৃত নুরুল ইসলামের ছেলে হাজী ইলিয়াছ আলী (৬০)। তিনি নিজপাট ইউনিয়নের বারগাতি এলাকায় আরব চায়না রাইস মিলের মালিক বলে জানাযায়। স্থানীয়রা বিষয়টি পুলিশেকে জানায়। জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ তদন্ত ওমর ফারুক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করি। |