
| Headline : |
|
দারুস সালামা মাদানীয়া মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ
বার্তা প্রেরক:- কাজী খোরশেদ আলম, বুড়িচং, কুমিল্লা। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
শিক্ষাতথ্য, ঢাকা (২৪ ডিসেম্বর) :-
![]() দারুস সালামা মাদানীয়া মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ। ২৪ ডিসেম্ভর সকাল ১০টায় ঐতিহ্যবাহী দারুস সালাম মাদানীয়া মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ অনুষ্ঠাণ মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। দারুস সালাম মাদানীয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা পর্যদের চেয়ারম্যান ক্বারী মোহাম্মদ রুহুল আমিন ফকির, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দারুস সুন্নাত দ্বীনিয়া একাডেমীর অধ্যক্ষ মাওলানা মোঃ আবদুল হালিম,বুড়িচং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী খোরশেদ আলম। এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মাওলানা মোঃ মেহেদী হাসান, মোঃ ফরিদ উদ্দিন,মাওলানা মোঃ জাকির হোসেন, মোঃ নাহিদুল ইসলাম মুন্না,অভিভাবক মাওলানা আবদু রউফ, মোঃ মজিবুর রহমান, মোঃ জহিরুল ইসলামসহ সকল ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ। |