মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ ১৩ শ্রাবণ ১৪৩৩
নরম ও ঝলমলে চুলের জন্য ৫ প্যাক
অনলাইন প্রতিবেদক : সেলিম রেজা
Published : Saturday, 21 December, 2019 at 8:53 AM, Update: 21.12.2019 12:22:13 PM
শিক্ষাতথ্য ঢাকা (২১ ডিসেম্বর):

প্রকৃতির রুক্ষতা থেকে চুলগুলোকে দূরে রাখতে শীতে খানিকটা বাড়তি যত্ন নেওয়া চাই। এজন্য খুব বেশি ঝামেলার প্রয়োজন নেই। হাতের কাছে থাকা বিভিন্ন উপাদানের সাহায্যে ঘরোয়া উপায়েই চুল রাখতে পারেন নরম ও ঝলমলে। জেনে নিন কীভাবে।  
অ্যালোভেরা
অ্যালোভেরার পাতা থেকে জেল সংগ্রহ করুন। ব্লেন্ড করে মিহি করে নিন জেল। এবার লেবুর রস মিশিয়ে ভেজা চুলে লাগান। ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
ডিম
একটি ডিম ভালো করে ফেটিয়ে নিন। ২ টেবিল চামচ অলিভ অয়েল, ১ চা চামচ মধু ও অর্ধেকটি লেবুর রস মেশান। মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে রাখুন ৩০ মিনিট। চুল রুক্ষ হলে ডিমের সাদা অংশ দেবেন শুধু। ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে কন্ডিশনার লাগান।

দই
১ কাপ টক দইয়ের সঙ্গে ২ টেবিল চামচ আমলকী গুঁড়া মেশান। মিশ্রণটি চুলে ২০ মিনিট লাগিয়ে রাখুন। মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

মেথি
১/৪ কাপ মেথি সারারাত ভিজিয়ে রাখুন পানিতে। পরদিন ব্লেন্ড করে আধা চা চামচ মধু মিশিয়ে চুলে লাগান। আধা ঘণ্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। 

পেঁয়াজের রস
চুল অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজের রস নিন একটি বাটিতে। কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মেশান। মিশ্রণটি চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। ২০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)