মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬ ● ১২ কার্তিক ১৪৩৩
ভোক্তা অধিকার আইন নিরবে কাঁদে : কাউনিয়ায় ওজন পরিমাপে সনাতনী বাটখারা !
বার্তা প্রেরক:- সারওয়ার আলম মুকুল, কাউনিয়া, রংপুর । শিক্ষাতথ্য ডটকম।।
Published : Wednesday, 4 December, 2019 at 10:42 PM
শিক্ষাতথ্য, ঢাকা (০৪ ডিসেম্বর) :-

ভোক্তাদের স্বার্থ সংরক্ষনের জন্য ভোক্তা অধিকার আইন সরকার প্রনয়ন করলেও রংপুরের কাউনিয়া উপজেলায় এ আইনের প্রয়োগ তেমন একটা লক্ষ্য করা যায় না। আইন আছে বাস্তবায়ন নাই।

সরেজমিনে উপজেলার প্রায় ২৫ টি হাট বাজার ঘুরে দেখাগেছে ওজন পরিমাপে ব্যবহার করা হচ্ছে মানধাত্তা আমলের সেই সনাতনী বাটখারা। মাছ ও কাঁচা বাজার থেকে শুরু করে ধান চাউল এমন কি পাট ক্রয় বিক্রয়েও চলছে এই বাটখারার দৌরাতœ। এ নিয়ে হাট বাজারে প্রায়সই ঝগড়া বিবাদ হলেও কর্তৃপক্ষের নেই তেমন কোন মাথা ব্যথা। বিষয়টি নিয়ে নানা জনের আছে নানা রকম মতামত। কেউ বলছেন বাপ দাদার আমলের বাটখারাই অনেক ভালো কারন ঐ পদ্ধতিতে কেউ ওজনে কম বেশী করতে পারেন না তবে কিছু অসৎ ব্যবসায়ী পাল্লায় ফ্যার (বাটখারার মার-প্যাচ) রেখে ওজনে কম দেন আবার কোন কোন ব্যবসায়ী বাটখারার পাথর (পরিমাপের শীল) কামারের দোকান থেকে কম করেই ব্যবহার করেন। ফলে ক্রেতা সাধারন সব সময় ঠকেই যাচ্ছেন। আবার অনেইে বলছেন ডিজিটাল পরিমাপ যন্ত্রই শ্রেয় কারন এত কম বেশী দেয়া নেয়া হয় না। ভুক্তভোগীরা বলছেন ডিজিটাল পাল্লায়ও আছে ডিজিটাল চুরি। কাউনিয়া উপজেলায় ভোক্তা অধিকার আইন নিরবে কাঁদে।

কথা হয় কাউনিয়া তকিপল হাটে কাঁচা বাজার করতে আসা গদাই গ্রামের শহজাহান এর সাথে. তিনি বলেন  দেশে এখন সব কিছু ডিজিটাল কিন্ত আমরা যখন কেনা কাটা করি তখন দেখি সেই মান্ধাত্তা আমলের দাড়ীপাল্লা। এসব দেখার কী কেউ নাই ? শুনেছি আইন আছে কিন্তু বাস্তবায়ন কর্তপক্ষ নিরব। আমরা কি সারা জীবন ঠকে যাবো ? উপজেলার ভায়ারহাট বাজারের মাছ ব্যবসায়ী হরিবলা বলেন ‘হামরা গ্রামোত বাস করি, এ্যাটেকার মানুষগুলো  ডিজিটাল পাল্লায় বিশ^াস পায় কম, কায়েও কায়েও নেকা পড়া নাই, তাই ডিজিটাল পাল্লার হিসাবও ওমরা বুঝে না, তাই বাধ্য হয়া হামরা দাড়ীপাল্লা ব্যবহার করি। উপজেলার মীরবাগ বাজারে মাছ কিনতে আসা মামুন ভুইয়া বলেন সরকারের আইন আছে কিন্ত আইনের বাস্তব প্রয়োগ নাই। তিনি দাবী করে বলেন এলাকার সব হাট বাজরেই ডিজিটাল পরিমাপ যন্ত্র ব্যবহার করা হোক। এ বিষয়ে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ উলফৎ আরা বেগম বলেন, ইতোঃমধ্যেই বাটখারা ব্যবহারে আমি মোবাইল কোর্ট পরিচালনা করেছি,প্রয়োজনে আবারও করা হবে। 


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ঐতিহ্য ও ঐক্যের বন্ধনে মৌলভীবাজার জেলা সমিতি
কক্সবাজারের ইনানীতে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের আইকনিক টাওয়ার সম্বলিত ফাইভ স্টার হোটেল এন্ড রিসোর্ট
মায়ের আদেশে প্রতিদিন পাঁচজন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন অধ্যাপক ড. কামরুল হাসান তরফদার
জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত : চিকিৎসা সেবা পেলেন অর্ধশতাধিক রোগী
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)