মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩
গানের মাঝে নিজেকে উৎসর্গ করতে এসেছেন উপমা
উৎস: শিক্ষাতথ্য অনলাইন ডেস্ক
Published : Sunday, 3 November, 2019 at 2:11 PM
শিক্ষাতথ্য, ঢাকা (০৩ নভেম্বর) :-
উপমা, এ সময়ের তরুণ প্রজন্মের এক সঙ্গীতশিল্পির নাম। গান করছেন বেশ ক’বছর ধরে। তিনি একাধারে লাইভ কনসার্ট, টিভি সঙ্গীতানুষ্ঠান, প্লেব্যাক, মিউজিক ভিডিও ইত্যাদি মাধ্যমগুলোতে পারফর্ম করছেন সাবলিলভাবে। ইতিমধ্যে তার একটি ভক্ত শ্রেণী তৈরী হয়েছে দেশজুড়ে। কোনো ধরনের রিয়েলিটি শো থেকে না এলেও গানের জগতে তার উত্তরণ লক্ষণীয়। রয়েছে তার নিজস্ব ইউটিউব চ্যানেল, ফেইসবুক অফিসিয়াল ভ্যারিফাইড পেইজ, ইন্সটাগ্রাম একাউন্ট। স¤প্রতি বেশ কিছু কথা হলো এই শিল্পীর সাথে :
শিক্ষাতথ্য : কেমন আছেন।উপমা : ভালো আছি, আপনি কেমন আছেন।
শিক্ষাতথ্য : বর্তমান সময়ে আপনি কি নিয়ে ব্যস্ত আছেন।উপমা : ষ্টেজ শো/টিভি প্রোগ্রাম/গান নিয়ে ব্যস্ত। আর পড়াশুনা/পরীক্ষা তো আছেই।
শিক্ষাতথ্য : প্রথম কোন গান দিয়ে শিল্পী হিসেবে পরিচিত লাভ করেন।উপমা : যদিও বেলাল খান এর ‘আর একটি বার’ এ্যালবাম এর ‘নাছোড়বান্দা’ গানের ভিডিওর কাজ শেষ করেছিলাম, কিন্তু ‘শুধু তোর জন্য’ গানটি আগে রিলিজ হয় বেলাল খানের সাথে, ঐটা দিয়েই শুরু।
শিক্ষাতথ্য : কোন ধরনের গানগুলো করতে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেনউপমা : আমি নিজেকে আধুনিক গানের শিল্পি মনে করি। তবে ক্লাসিক্যাল, নজরুল সঙ্গীত করতে পছন্দ করি।
শিক্ষাতথ্য : বর্তমানে একজন শিল্পীর জনপ্রিয় তুলনা করা হয় ভিউ মাধ্যমে, এই সম্পর্কে আপনার মতামত কি।উপমা : এটা নিয়ে আসলে আমার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে এবং বেশ আলোচনাসাপেক্ষ। তবে এক কথায় বললে বলবো ‘ভিউ’ দিয়ে গান হিট/ফ্লপ বা শিল্পির যোগ্যতা নির্ধারণ করা ঠিক নয়। তবে গান যেরকমই হোক না কেনো, দর্শক/ভিউয়ারদের কাছে পৌঁছাতে হবে। তারাই হিট/ফ্লপ বিচার করবে। কারণ এখন সবাই জানে কোটি কোটি ভিউ কিভাবে করা হয়! এখানে আমি আরেকটি পয়েন্ট আনতে চাই, সেটি হলো ‘কমেন্ট’। এটাকে আমি খুবই গুরুত্ব দিই, কারণ কমেন্ট থেকেই গানটির প্রতি শ্রোতার ‘গ্রহণযোগ্যতা’ বলে দেবে।
শিক্ষাতথ্য : বর্তমান সময়ের কি গানের কোনো পরিবর্তন এসেছে।উপমা : সব কিছুই তো পরিবর্তনশীল, তো গানেও পরিবর্তন এসেছে। সবচেয়ে বড় পরিবর্তন হলো গান এখন শুধু শোনার নয়, দেখারো বিষয় এবং এটা প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। মিউজিক/কম্পোজিসনেও পরিবর্তন এসেছে।
শিক্ষাতথ্য : বেশিরভাগ শিল্পী গানের অডিও চেয়েও ভিডিওতে বেশি মনোযোগী, এই নিয়ে আপনার মন্তব্য কি।উপমা : এটা সবচেয়ে ভয়াবহ অবস্থা বলে আমি মনে করি। আগে গান প্রাধান্য পাবে, এরপর ভিডিও। শ্রোতা যেনো না বলে -ভিডিও খুব ভালো হয়েছে। এই কারণে গান আস্তে আস্তে একটি শ্রেণীর কাছে চলে যাচ্ছে, যাতে ক্ষণস্থায়ী শিল্পি আসছে। কিন্তু অডিও ইন্ডাস্ট্রি ভালো এবং যোগ্য শিল্পি পাচ্ছে না, যে কিনা দীর্ঘ সময় ভালো ভালো গান উপহার দিতে পারবে।
শিক্ষাতথ্য :সামনে আপনার শ্রোতাদের জন্য কোন গান কি উপহার দিচ্ছেন।উপমা: অবশ্যই। এ মাসে ২টি গানের অডিও কম্পোজিশন এর কাজ প্রায় শেষ তার মধ্যে একটি বেলাল খান এর সুরে। একটি দেশের গানের কাজ চলছে রবিউল ইসলাম জীবন এর কথায়। আর এ বছর-ই কয়েকটি গান মিউজিক ভিডিও আকারে প্রকাশ পেয়েছে, সব লিংক আমার নিজের ইউটিউব চ্যানেলে দেয়া আছে। কাজ করছি নাটকের গানেও।
শিক্ষাতথ্য :আপনার শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে কিছু কি বলবেন।উপমা : কথাগুলো খুবই কমন, যেগুলো সিনিয়র/গুণী শিল্পীরা বলেন, আগে ভালো করে গান শেখো, তারপর গানের জগতে আসো। রঙিন ভিডিওর দিকে লক্ষ্য না দিয়ে অডিও গানটির প্রতি যত্ম নাও, ঠিকভাবে গাও।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ঐতিহ্য ও ঐক্যের বন্ধনে মৌলভীবাজার জেলা সমিতি
কক্সবাজারের ইনানীতে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের আইকনিক টাওয়ার সম্বলিত ফাইভ স্টার হোটেল এন্ড রিসোর্ট
মায়ের আদেশে প্রতিদিন পাঁচজন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন অধ্যাপক ড. কামরুল হাসান তরফদার
জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত : চিকিৎসা সেবা পেলেন অর্ধশতাধিক রোগী
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)