মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
মঙ্গলবার ৭ জুলাই ২০২৬ ২২ আষাঢ় ১৪৩৩
নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনে লড়বে ৩৩ জন। এসসিকিউয়ের পাশাপাশি থাকবে লিখিত।
নজরুল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১৭ নভেম্বর থেকে শুরু
Published : Friday, 1 November, 2019 at 12:26 PM
শিক্ষাতথ্য, ঢাকা (০১ নভেম্বর) :-
নজরুল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১৭ নভেম্বর থেকে শুরু

নজরুল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১৭ নভেম্বর থেকে শুরু


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৭ নভেম্বর থেকে শুরু হবে। এবার ১০৬০টি আসনের বিপরীতে মোট ৩৪ হাজার ৮২২টি আবেদন জমা পড়েছে। প্রতি আসনের বিপরীতে ৩৩ জন ভর্তীচ্ছু শিক্ষার্থী অংশ নেবে পরীক্ষায়। এ বছর ভর্তি পরীক্ষা হবে নতুন নিয়মে। এতদিন কেবল  এমসিকিউ’র মাধ্যমে পরীক্ষা নেওয়া হতো। কিন্তু এবারই প্রথম  এমসিকিউ’র পাশাপাশি থাকবে লিখিত পরীক্ষাও। নতুন পদ্ধতিতে দেড় ঘণ্টায় ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ অংশের ৭৫ নম্বর এবং লিখিত ২৫ নম্বরের উত্তর করতে হবে ভর্তীচ্ছু শিক্ষার্থীদের। এমসিকিউ অংশে ৭৫ নম্বরের মধ্যে যারা ন্যূনতম ৩০ নম্বর এবং কোটার ক্ষেত্রে ২৫ পাবে কেবল তাদেরই লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করা হবে।

লিখিত অংশে ২৫ নম্বরের মধ্যে ন্যূনতম ১০ নম্বর এবং কোটার ক্ষেত্রে ৮ নম্বর পেতে হবে। এমসিকিউ ৭৫ নম্বরের পরীক্ষায় প্রতিটি প্রশ্নের নম্বর ১ তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। ‘ই’ ইউনিটের ক্ষেত্রে ৫০ নম্বর ব্যবহারিক পরীক্ষায় ন্যূনতম ২০ নম্বর এবং কোটার ক্ষেত্রে ১৭ নম্বর পেতে হবে। এমসিকিউয়ের পাশাপাশি লিখিত পরীক্ষা থাকায় প্রতিটি ইউনিটে ভর্তির আবেদন ফি বাড়ানো হয়েছে এবং আগের চেয়ে ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতাও বাড়ানো হয়েছে।

ভর্তি পরীক্ষায় ওয়েবসাইট, এসএমএস ও প্রশ্নপত্র উপ-কমিটি সভাপতি সহযোগী অধ্যাপক মো. সুজন আলী বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় পাঁচটি ইউনিটের আওতায় ২৩টি বিভাগে ১০৬০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩৪ হাজার ৮২২টি। ‘এ’ ইউনিটে ৬৯৮৮, ‘বি’ ইউনিটে ৮৮৫৯, ‘সি’ ইউনিটে ৫১৮৯, ‘ডি’ ইউনিটে ১২০১০, ‘ই’ ইউনিটে ১৭৭৬ জন। প্রতি আসনের বিপরীতে ভর্তি যুদ্ধে অংশ নেবে ৩৩ জন ভর্তীচ্ছু শিক্ষার্থী। গত ১ অক্টোবর ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে শেষ হয় ৩১ অক্টোবর রাত ১২টায়।

পাচঁটি ইউনিটের মধ্যে ১৭ নভেম্বর ‘এ’ ইউনিট, ১৮ নভেম্বর ‘বি’ ইউনিট, ১৯ নভেম্বর ‘সি’ ইউনিট, ২০ নভেম্বর ‘ডি’ ইউনিট এবং ২১ নভেম্বর ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের ক্ষেত্রে আবেদন ফি ধরা হয়েছিল ৮১০ টাকা। ভর্তি পরীক্ষার অন্য তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jkkniu.edu.bd)- এ পাওয়া যাবে। 


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
না ফেরার দেশে চলে গেলেন সুনীতি
জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
আধ্যাত্মিক সুফি সাধক আবুল কালাম (ভোলা) : কর্মময় জীবন ও বর্তমান প্রজন্মের অনুপ্রেরণা
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)