মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ ১৩ শ্রাবণ ১৪৩৩
বুয়েট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
উৎস: শিক্ষাতথ্য অনলাইন ডেস্ক
Published : Sunday, 27 October, 2019 at 9:48 AM

শিক্ষাতথ্য, ঢাকা (২৭ অক্টোবর) :-



২০১৯-২০ সেশনের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এতে উত্তীর্ণ হয় ১ হাজার ৬৫০ জন। পরীক্ষায় অংশগ্রহণ করে ১২ হাজার ১৬১ জন। আসন সংখ্যা ১ হাজার ৬০ জন। যাচাইয়ের পর উত্তীর্ণদের মধ্যে কিছু শিক্ষার্খী বাদ পড়বেন।


ফলাফলে স্থাপত্য বিভাগে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন ৫৫ জন আর অপেক্ষমাণ তালিকায় আছেন ৯৫ জন। প্রকৌশল বিষয়ক বিভিন্ন বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ভর্তির জন্য ১ হাজার ৫ জন শিক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন এবং অপেক্ষমাণ তালিকায় রয়েছেন ৪৯৫ জন। এছাড়া আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র কাজী আবরার মাহমুদ স্থাপত্য অনুষদে মেধা তালিকায় (সম্মিলিত) শীর্ষ স্থান অধিকার করেছেন। নটর ডেম কলেজের ছাত্র অমিয় কৃষ্ণমূর্ত্তি সাহা স্থাপত্য অনুষদে মেধা তালিকায় (সম্মিলিত)দ্বিতীয় স্থান অধিকার করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের উদয়ন উচ্চ মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র এস. এম. যুবায়ের স্থাপত্য অনুষদে মেধা তালিকায় (সম্মিলিত) তৃতীয় স্থান অধিকার করেন।
আগামী ৬ নভেম্বর সকাল ১০টা থেকে ১৩ নভেম্বর বিকেল সাড়ে ৪টার মধ্যে প্রাথমিকভাবে নির্বাচিত ও অপেক্ষমাণ তালিকায় থাকা এসব শিক্ষার্থীকে বুয়েটের ওয়েবসাইটে (www.buet.ac.bd) বিভাগ নির্বাচন বা পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)