মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বুধবার ২৯ জুলাই ২০২৬ ১৩ শ্রাবণ ১৪৩৩
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন
মেডিকেলের মেধা তালিকায় স্থান পেলেন রাজমিস্ত্রির মেয়ে
খবরে শহরজুড়ে আনন্দ ছড়িয়ে পড়ে
উৎস: শিক্ষাতথ্য অনলাইন ডেস্ক
Published : Wednesday, 16 October, 2019 at 4:37 PM

শিক্ষাতথ্য, ঢাকা (১৬ অক্টোবর) :-

মেডিকেলের মেধা তালিকায় স্থান পেলেন রাজমিস্ত্রির মেয়ে

মেডিকেলের মেধা তালিকায় স্থান পেলেন রাজমিস্ত্রির মেয়ে




চলতি বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখে মেধা তালিকায় স্থান করে নিয়েছেন নীলফামারীর এক রাজমিস্ত্রির মেয়ে। নীলফামারী উপজেলার কয়ানিজপাড়া মহল্লায় মেধাবী জাকিয়া সুলতানার বাবার নাম জাকারিয়া। তিনি পেশায় রাজমিস্ত্রী। জানা গেছে, মেধাবী শিক্ষার্থী জাকিয়া সুলতানা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।এদিকে মঙ্গলবার মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এরপরই তার এ কৃতিত্বের খবরে শহরজুড়ে আনন্দ ছড়িয়ে পড়ে।



জানা যায়, রাজমিস্ত্রি জাকারিয়া ও মোছা. শহিদা বেগম দম্পতির তিন মেয়ে ও এক ছেলে। বাবা জাকারিয়া রাজমিস্ত্রির কাজ করে কোনো রকমে সংসার চালালেও ছেলে-মেয়েদের লেখাপড়ার ব্যাপারে ছিলেন খুবই মনোযোগী।এ কারণে শত কষ্টের মধ্যেও তিনি সন্তানদের শিক্ষা কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটতে দেননি। বাবার এ রকম মানসিকতা আর মায়ের যত্নে সন্তানরাও লেখাপড়ায় মনোনিবেশ করায় প্রতিটি ক্লাসে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়।

জাকিয়া সুলতানার বড় বোন জয়নাব আরা স্মৃতি ঢাকা নার্সিং কলেজে পড়ছেন। আর তৃতীয় সন্তান জিহাদ নাহার ঋতু সৈয়দপুর সরকারি মহাবিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ছে। ছোট ভাই আব্দুল্লাহ প্রামাণিক স্মরণ শিশু শ্রেণির ছাত্র।এদিকে জাকিয়া সুলতানা তার এই কৃতিত্বের জন্য বাবা-মাসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অন্যান্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।সৈয়দপুর পৌর মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার বলেন, মেডিকেলে চান্স পাওয়া জাকিয়া সুলতানাকে প্রয়োজনে সর্বাত্মক সহযোগীতা করা হবে।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)