মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ ১৩ শ্রাবণ ১৪৩৩
মেডিকেল ভর্তির ফল পাওয়া যাবে যেভাবে
উৎস: শিক্ষাতথ্য অনলাইন ডেস্ক
Published : Tuesday, 15 October, 2019 at 6:21 PM

শিক্ষাতথ্য, ঢাকা (১৫ অক্টোবর) :-

মেডিকেল ভর্তির ফল পাওয়া যাবে যেভাবে

মেডিকেল ভর্তির ফল পাওয়া যাবে যেভাবে




সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষ (২০১৯-২০) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। তবে ৮টার আগে স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট কিংবা টেলিটক মোবাইলফোনে চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে না। আজ (মঙ্গলবার) বিকেলে রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ।
১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে ন্যূনতম ৪০ নম্বর পেয়ে পাস করেছেন ৪৯ হাজার ৪১৩ পরীক্ষার্থী। এর মধ্যে ছেলে পরীক্ষার্থী ২২ হাজার ৮৮২ ও মেয়ে পরীক্ষার্থী ২৬ হাজার ৫৩১। এ বছর সরকারি ৩৬টি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৪ হাজার ৬৮টি ও বেসরকারি ৭০টি মেডিকেল কলেজে ৬ হাজার ২৮১টিসহ ১০৬টি সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ১০ হাজার ৩৪৯টি। অন্য বছর ফলাফল প্রকাশের সময় সরকারি মেডিকেল কলেজে কতজন সুযোগ পেলেন আর কতজন অপেক্ষমাণ তালিকায় রইলেন তা সুনির্দিষ্ট করে বলে দেয়া হলেও এবার তা করা হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য অধিদফতরের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, চূড়ান্ত ফলাফল এখনও তৈরিই হয়নি। এখনও জাতীয় মেধাতালিকার ভিত্তিতে সরকারি মেডিকেল কলেজে সুযোগপ্রাপ্তদের তালিকা তৈরি হচ্ছে। ফলে রাত ৮টার আগে শিক্ষার্থীরা জানতে পারবেন না কে কোন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেল। চূড়ান্ত তালিকা প্রণয়নের পর তা স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে www.dghs.gov.bd ক্লিক করে রেজাল্ট জানতে পারবেন। এছাড়া টেলিটকের মাধ্যমেও ক্ষুদে বার্তা পাঠিয়ে জানতে পারবেন। এছাড়া সুযোগপ্রাপ্তদের কাছে ক্ষুদেবার্তা পাঠানো হবে। এ ব্যাপারে জানতে চাইলে স্বাস্থ্য মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, রাত ৮টার দিকে চূড়ান্ত ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)