
| Headline : |
|
সোনাগাজী ফাজিল মাদ্রাসার ফাজিল তৃতীয় বর্ষের দোয়া মাহফিল অনুষ্ঠিত
বার্তা প্রেরক:- শেখ মো. শফিকুর রহমান, সদর উপজেলা, ফেনী।।
|
|
শিক্ষাতথ্য, ঢাকা (১৪ সেপ্টেম্বর) :-
![]() সোনাগাজী ফাজিল মাদ্রাসার ফাজিল তৃতীয় বর্ষের দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনাগাজী ইসলামীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ২০১৯ সালের ফাজিল তৃতীয় বর্ষের পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া মাহফিল আজ শনিবার সকালে মাদ্রাসা ক্যাম্পাসের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক বেলায়েত হোসেন বিএসি, খাজা নাজিমউদ্দীন বিএসি, আরবী প্রভাষক শেখ ফরিদ, ইতিহাসের প্রভাষক ইসমাঈল হোসেন সেলিম, ইবতেদায়ী শিক্ষক মাওলানা জসিম উদ্দিন মোবারক, মামুনুর রশীদ, আবুল খায়ের, মাওলানা শহিদুল্লাহ প্রমুখ। পরীক্ষার্থীদের উদ্দেশ্য পরামর্শমূলক বক্তব্য রাখেন, আরবী প্রভাষক আবুল কাশেম ও হারুনুর রশিদ। পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন, সোনাগাজী ফাজিল ডিগ্রী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হোসাইন। |