মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
Headline : ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ       আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা       অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল       তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি       টোক সংবাদপত্র পাঠক ফোরাম পাঠাগারের মুখপত্র উন্নয়ন স্মরণিকার মোড়ক উন্মোচন       এনইআইআর বাস্তবায়ন সময়োপযোগী ও জরুরি পদক্ষেপ: মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন       গণভোট না হলে জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে না: বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ      
=== যে কথা যায়না বলা সহজে====
------ কামরুন নাহার পলিন------
Published : Wednesday, 28 August, 2019 at 6:44 PM
শিক্ষাতথ্যঢাকা (২৮ আগস্ট) :-
পশু তার পশুত্ব নিয়ে জন্মগ্রহণ করে, পাখী তার পাখীত্ব নিয়ে জন্ম গ্রহণ করে। একমাত্র মানুষ তার মনুষত্ব নিয়ে জন্মগ্রহণ করে না। পশুকে পশু হতে হয়না, সে এমনিতেই পশু। কিন্তু মানুষকে মানুষ হতে হয় বহু সাধনায়।

মানুষ সকল সৃষ্টির সেরা, মহান আল্লাহ্পাক মানুষকে আগুন বা নুর দিয়ে তৈরী করেননি, মাটি দিয়ে তৈরী করেছেন। কারণ মাটির মধ্যে রয়েছে সব শ্রেষ্ঠ গুন। আমরা ময়লা-আর্বজনা মাটিতে ফেলে দেই, মাটি তাকে নিজের মত করে নেয়। মাটিতে বীজ বুনে দেই, মাটি সেটিকে বৃদ্ধি দান করে। মাটির বুক চিরে আমরা চাষাবাদ করি, মাটির বুকের গভীরে যত মূল্যবান সম্পদ আছে তা কেঁড়ে নিলেও সে কিছু বলেনা, মুখ বুজে সব সহ্য করে। মাটির গভীরে আগুনও আছে, যা চাপা দিয়ে রেখে তার উপর গড়ে তুলেছে আমাদের জন্য সবুজের সমারোহ। তাই একজন সত্যিকার মানুষের মত মানুষ হতে হলে তার মাটির মত সকল গুনাবলী থাকতে হবে। যে গাছের শিকড় যত বড় ও সে গাছটিও তত বড় ঠিক তেমনি যে মানুষের ভিতর যত বেশি মানবিক গুনাবলী আছে সে মানুষ তত বড় । যে ইস্পাতে যত বেশি আয়রন সে তত বেশি দামী।

শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠ গুন, সফল মানুষের সফল গুন হল ইতিবাচক দৃষ্টিভঙ্গি (প্রো-অ্যাকটিভ এট্যিচ্যুড) । এর অর্থ হচ্ছে যে কোন অবস্থায় উত্তেজিত , আবেগ তাড়িত না হয়ে ঠান্ডা মাথায় স্বিদ্ধান্ত নেয়া। ইতিবাচক মানুষ জানে যে সে যেভাবে এ পৃথিবীতে এসেছিল ঠিক সেই ভাবেই তাকে একদিন চলে যেতে হবে। তাই সে কখনো কারো ক্ষতি করে যেতে চায় না।

 ইতিবাচক দৃষ্টিভঙ্গির মানুষ তার শত্রুরও উপকার করে মন জয় করতে চায়। সে জানে যে এ পৃথিবীতে কোন কিছুই বিনামূল্যে পাওয়া যায় না। মানুষ কে দিলেই সে আপনাকে দিবে। ইতিবাচক দৃষ্টিভঙ্গির মানুষ নিজেকে বদলাতে চায়, ইতিবাচক গুনগুলো নিজের মাঝে ধারণ করতে চায়, সে অন্য কাউকে বদলাতে চায় না। কারণ সে জানে যে তার পরিবর্তনের দ্বারা তার আশে-পাশের মানুষের জীবন যাত্রায়ও পরিবর্তন ঘটবে, ইতিবাচক দৃষ্টিভঙ্গির মানুষ জয় চায় তবে কাউকে পরাজিত করে নয়। সে বড় হতে চায় তবে কাউকে ছোট করে নয়।

ইতিবাচক দৃষ্টিভঙ্গির মানুষের চিন্তাধারা হয় প্রচন্ড রকমের পজেটিভ। তার চিন্তাধারার প্রাচীর ভেঙ্গে তার মাঝে নেগেটিভ চিন্তার প্রবশ করানো প্রায় অসম্ভব। যেহেতু ভবিষৎকে আমরা কেউই দেখিনা তাই ভবিষৎ নিয়ে নেগেটিভ চিন্তা কখনোই করে না । প্রো-অ্যাকটিভ মানুষেরা কখনোই অন্যের কথায় চলে না। তার নিজস্ব বিচার বুদ্ধি ও বিশ্লেষন করে স্বিদ্ধান্ত নেয়ার ক্ষমতা আছে। প্রো-অ্যাকটিভ মানুষ জানে যে আবেগ মানুষের সবচেয়ে বড় শত্রু। তাই সে তার আবগকে বিবেক দিয়ে ঢেকে রাখে। সে কখনোই তার নিজের ব্যার্থতাকে অন্যের উপর চাপায় না।

পৃথিবীর সকল সৌন্দর্যের মাঝে মানুষই সুন্দর। মানুষ চাইলে তার সকল আচরন ও অভ্যেস নিয়ন্ত্রন করতে পারে। মানুষের অভ্যেস পরিবর্তনের দরজা থাকে তার ভিতরের দিকে। তাই মানুষকে তার ভিতরের দরজা খুলতে হবে। সফলতা সব মানুষের দরজায়ই কড়া নাড়ে।।

(লেখক: শিক্ষাবিদ ও সমাজসেবক)


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ
আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা
অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল
তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)