
| Headline : |
|
পটুয়াখালীর ৫০০ বছরের পুরনো শাহী মসজিদটি সংস্কারের অভাবে জরাজীর্ণ
বার্তা প্রেরক:- গোফরান পলাশ, পটুয়াখালী।
|
|
শিক্ষাতথ্য, ঢাকা (১৮ আগস্ট) :-
![]() পটুয়াখালীর ৫শ’ বছরের পুরনো ঐতিহাসিক শাহীমসজিদটি সংস্কারের অভাবে এখন জরাজীর্ন অবস্থায় পড়ে আছে। তারপরও এটিদর্শনে প্রতিদিনি শত শত মানুষ ছুটে আসেন। কালের স্বাক্ষী এ মসজিদটিদ্রুত সংরক্ষনের দাবি স্থানীয় সহ দর্শনার্থীদের। জানা যায়, পটুয়াখালীর খরস্রোতা পায়রা নদীর কোল ঘেষে মির্জাগঞ্জ উপজেলায়এটি অবস্থিত। জেলা সদরের জিরো পয়েন্ট থেকে প্রায় ১২ কি.মি.দক্ষিন-পশ্চিমে মজিদবাড়িয়া গ্রামে অবস্থান প্রাচীন এ নিদর্শনটির। ![]() স্থানীয়রা জানান, ১৪৬৫ খ্রিস্টাব্দে রুকুন উদ্দিন বরকত শাহের আমলে খাঁনঅজিয়াল খাঁ মসজিদটি নির্মান করেন। তারা জানান ৫শ’ বছরের প্রাচীন নির্মানশৈলী ও সুক্ষ কারুকাজে নির্র্মিত মসজিদটি মুসলিম ইতিহাস আর ঐতিহ্যেরনিদর্শন স্বরূপ। এর পাশে রয়েছে আরেক এক বিশাল পুকুর। এটিতে কোন ঘাটলা নাথাকায় ওজু-গোসলসহ নানা ভোগান্তিতে পড়ছেন সবাই। তবে সংস্কার আর তদারকিরঅভাবে নষ্ট হয়ে গেছে মসজিদের প্রায় সব কারু কাজ । খসে পড়েছে ইট সুড়কিও।সম্প্রতি কিছু মেরামতের কাজ করা হলেও এখনও বর্ষার সময় মসজিদের ছাদ চুঁইয়েপানি পড়ছে। স্থানীয় ও দর্শনার্থীদের দাবী দর্শনীয় এ স্থাপনাটি সঠিকভাবেসংরক্ষণ ও সংস্কারের ব্যবস্থা করা। পটুয়াখালী প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহা-পরিচালক মোঃ আলতাফ হোসেন জানান,মজিদবাড়িয়ার শাহী মসজিদটি একটি অন্যন্য প্রাচীন স্থাপনা। যা পটুয়াখালীরইতিহাস ও ঐতিহ্যের স্বাক্ষ্য বহন করে। তিনি জানান, সকলে মিলে এসব প্রাচীননিদর্শন রক্ষা করতে হবে। ভবিষ্যত প্রজম্মের কাছে ইতিহাস, সংস্কৃতি আরঐতিহ্য তুলে ধরতে খুব দ্রুত মুসলিম ধর্মের এই প্রাচীন মসজিদটি সংরক্ষনকরবে সরকার। কলাপাড়ায় এবার এক শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পটুয়াখালীর কলাপাড়ায় মো. রিয়াদ হোসেন(১৯) নামে ডেঙ্গু আক্রান্ত এক শিক্ষার্থী কলাপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। শনিবার রাত সাড়ে ১০ টার দিকে তাকে ভর্তিকরানো হয়। তার বাড়ী কলাপাড়ার মহিপুর থানার বিপিনপুর গ্রামে। রিয়াদ হোসেনের পিতা মো. কামাল হোসেন জানান, রিয়াদ এইচ.এস.সি পাশ করেবিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ঢাকায় কোচিং করছিল। জ্বর হলে তাকে বাড়ী নিয়েআসা হয়। জ্বর নিয়ন্ত্রনে না আসায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ সূত্রে জানা গেছে, তাকেডেঙ্গু সনাক্ত করেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ নিয়ে এ উপজেলায় তিনজনডেঙ্গু রোগী কে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এদের প্রত্যেকে ঢাকা থেকেআক্রান্ত হয়ে কলাপাড়ায় চিকিৎসা নেয় বলে জানা গেছে। |