মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩
কালীগঞ্জে পলিথিন ব্যবহার ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে
বার্তা প্রেরক:-টিপু সুলতান, কালীগঞ্জ, ঝিনাইদহ।
Published : Wednesday, 17 July, 2019 at 9:23 PM
শিক্ষাতথ্য, ঢাকা (১৭ জুলাই) :-
পলিথিন ব্যাগ নিষিদ্ধ শুধুই কাগজে-কলমে। বাস্তবে কেউই মানছে না এই নিষেধাজ্ঞা। ফলে প্রতিদিনই এর ব্যবহার বেড়ে চলেছে। মুদি দোকান থেকে শুরু করে বাজারের বড় দোকান পর্যন্ত সর্বত্র একই অবস্থা। কিছু কিনলেই দোকানি একটা পলিথিন ব্যাগে তা ধরিয়ে দেয়। ক্রেতাও খুশি মনে পলিথিন ব্যাগটি হাতে নিয়ে চলে যায়। আইন প্রনয়নকারী কিংবা প্রয়োগকারি সংস্থার লোকজনকেও এ ক্ষেত্রে আলাদা করা যাবে না। কেউ একবার ভেবেও দেখে না এই পলিথিন আমাদের পরিবেশের কতটা ক্ষতি করছে। কিভাবে আমরা নিজেরাই আমাদের দুর্ভোগ বাড়িয়ে চলেছি। পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুলোও এ ব্যাপারে চরম ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে। আগে পলিথিনের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান থাকলেও এখন তা নেই বললেই চলে। ফলে গত কয়েক বছরে নিষিদ্ধ পলিথিনের উৎপাদন ও বিপণন বহুগুণে বেড়ে গেছে।

কালীগঞ্জ শহরসহ উপজেলার প্রতিটি বাজারে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এ রকম অসংখ্য পাইকারি ব্যবসাদার। এমনকি অতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় যেসব বন্ধ করে দেওয়া হয়েছিল, সে গুলোতেও গোপনে পলিথিন ব্যাগ বিক্রি করা হচ্ছে। পাইকারি বিক্রিসহ প্রায় সব হাটবাজারেই প্রকাশ্যে পলিথিন ব্যাগ বিক্রি হচ্ছে। পলিথিন ব্যাগ সহজলভ্য হওয়ায়, দাম কম হওয়ায় এবং কোনো বাধা না থাকায় দোকানিরা ও যথেচ্ছ ভাবে সেগুলো ব্যবহার করে চলেছে। আর একবার ব্যবহারের পরই সে গুলো যত্রতত্র ফেলে দেওয়া হচ্ছে। সেগুলো পানিবাহিত হয়ে ড্রেনে গিয়ে পড়ছে। ক্রমাগত ভাবে পলিথিন ব্যাগ জমা হতে হতে একসময় ড্রেন বন্ধ হয়ে যাচ্ছে। ফলে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। জলাবদ্ধতার অন্যতম কারণ এটি। নিচু জমিতে গিয়ে জমির উর্বরতা নষ্ট করছে। অর্থাৎ নানা ভাবেই এই পলিথিন ব্যাগ পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াচ্ছে। তার পরও এই সর্বনাশা পলিথিনের বিস্তার রোধে এত অনীহা কেন? 

টাস্কফোর্স গঠনের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলোকে আরো তৎপর করা এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ হাটবাজারে জনসচেতনতা সৃষ্টির উদ্যোগসহ ১৯ দফা সুপারিশ রয়েছে। আমরা চাই, অবিলম্বে সেই সুপারিশ গুলো বাস্তবায়ন করা হোক। পলিথিন ব্যাগ তৈরির কাঁচামাল আমদানি নিয়ন্ত্রণ করা হোক। পলিথিনের বিকল্প হিসেবে চট, কাপড় কিংবা পচনশীল প্লাস্টিকের ব্যাগ সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হোক। তা না হলে কেবল আইন করে বা সচেতনতা দিয়ে এটি রোধ করা কঠিন হবে। আমাদের মানসিকতায়ও পরিবর্তন আনতে হবে। একটি কাপড় বা চটের ব্যাগ বহুবার ব্যবহার করা যায়। কিন্তু সেটি বহন করার মানসিকতা তৈরি করতে হবে। একই সঙ্গে ছড়িয়ে পড়া পলিথিন ব্যাগ সংগ্রহ করে ডাম্পিং বা রিসাইক্লিং করার উদ্যোগ নেওয়া হোক।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)