মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ ১৩ শ্রাবণ ১৪৩৩
কিডনি রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. দীপ্তি চৌধুরীর সংবর্ধনা সভায় বক্তারা
সততা আর নিষ্ঠা থাকলে জীবনে সফল হওয়া যায়
বার্তা প্রেরক:- দেবাশীষ বড়ুয়া রাজু, বোয়ালখালী, চট্টগ্রাম।
Published : Saturday, 13 July, 2019 at 9:49 PM


শিক্ষাতথ্য, ঢাকা (১৩ জুলাই) :-
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী ব্যারিস্টার পূর্ণ চন্দ্র সেন সারোয়াতলী উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) নেফ্রোলজি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ডা. দীপ্তি চৌধুরীকে সংবর্ধনা প্রদান করেছে বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

এ উপলক্ষে ১৩ জুলাই শনিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শৈবাল দাশ।

শিক্ষক ডেজী চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী ডা. সীমান্ত ওয়াদ্দাদার, সৌম্যজিৎ মজুমদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল হাসান, সহকারী প্রধান শিক্ষক দিলীপ মল্লিক, অভিভাবক সদস্য জসিম উদ্দিন, মনছুর আহমদ, বাসুদেব চৌধুরী, আবু ছিদ্দিক, সাইফুদ্দিন চৌধুরী, সাজেদা আকতার, শিক্ষক মৃণালিনী চৌধুরী ও তিলেশ পারিয়াল।

দীর্ঘ ৫০ বছর পর বিদ্যালয়ে আবারো এসেছেন জানিয়ে সংবর্ধিত অতিথি প্রফেসর ডা. দীপ্তি চৌধুরী বলেন, ‘স্মৃতি বিজড়িত বিদ্যালয়ের প্রতিটি কক্ষ এখনো তেমনি আছে। মনে হয়, এইতো সেইদিন বিদ্যালয়ের শ্রেণি কক্ষ, মাঠ আর বারান্দায় দাঁপিয়ে বেড়িয়েছিলাম। জীবনে মানবতার সেবায় কাজ করার লক্ষ্য নিয়ে জ্ঞান অর্জন করতে হবে। তবে সফলতা হাতের মুঠোয় ধরা দেবে।’
এ সময় তিনি বিদ্যালয়ের মাল্টিমিডিয়া ক্লাসের জন্য ২টি ল্যাপটপ ও ২টি প্রজেক্টর পরিচালনা পর্ষদ ও প্রধান শিক্ষকের হাতে তুলে দেন।সভায় বক্তারা বলেন, জ্ঞান অর্জনে সততা আর নিষ্টা থাকলে জীবনে সফল হওয়া যায়। প্রফেসর ডা. দীপ্তি চৌধুরী তারই কর্মনিষ্টায় জ্ঞান অর্জন করে মানবতার সেবায় নিয়োজিত রয়েছেন। 


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)