মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩
রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি বন্ধ ঘোষণা: হল ছাড়ছে ছাত্রীরা
Published : Wednesday, 10 April, 2019 at 11:31 AM
রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি বন্ধ ঘোষণা: হল ছাড়ছে ছাত্রীরা

রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি বন্ধ ঘোষণা: হল ছাড়ছে ছাত্রীরা



ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ৯ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় একাডেমিক কাউন্সিলের জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে অধ্যক্ষ ডাঃ ফারহানা হকের জারি করা একটি নোটিশে জানানো হয়েছে, সভায় ঐদিনই রাত ৮টার মধ্যে ছাত্রদের এবং পরের দিন বুধবার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়। নোটিশে নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষার্থীরা হল ত্যাগ না করলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।

অধ্যক্ষ ডাঃ ফারহানা হক জানান, ক্যাম্পাসে ছাত্রদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে গুরতর আহত অবস্থায় ১১ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর প্রেক্ষিতে একাডেমিক কাউন্সিলের জরুরী সভা ডাকা হয়েছিল। পরবর্তিতে পরিস্থিতির আরও অবনতি এবং রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় প্রতিষ্ঠানের ছাত্র ও ছাত্রী হোস্টেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেয়া হয় একাডেমিক কাউন্সিলের সভায়।
রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি

রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি


তিনি আরও বলেন, ‘‘ডিপ্লোমা কোর্সের অবশিষ্ট মৌখিক পরীক্ষা এবং বিএসসিসহ ডিপ্লোমা কোর্সের সকল বর্ষের ক্লাশ স্থগিত করা হয়েছে। শুধুমাত্র চলতি মাসের রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন বিএসসি কোর্সের পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে।’’

রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান হাফিজ বলেন, ‘‘কঙ্কাল বিক্রি নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার দুপুরে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর জের ধরে ক্যাম্পাসে উত্তেজনা চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সন্ধ্যায় ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিশ জারি করে।’’


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)