
| Headline : |
|
৩৭তম বিসিএসে নিয়োগ প্রক্রিয়া শুরু: ১২২১ জনকে নিয়োগের সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়
|
![]() ৩৭তম বিসিএসে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ২০ মার্চ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mopa.gov.bd) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর মাধ্যমে এই বিসিএসের অপেক্ষার অবসান হলো। এখন এই ক্যাডারদের বিভিন্ন স্থানে পদায়ন শুরু হবে। এর ফলে ৩৭তম বিসিএসের পরীক্ষার বিভিন্ন ক্যাডারে নিয়োগের প্রক্রিয়া শুরু হলো। জানা যায়, ২০১৮ সালের ১২ জুন ৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। এতে ১ হাজার ৩১৪ জনকে বিভিন্ন ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়। এতে জনপ্রশাসনের প্রজ্ঞাপনে ৯৩ জন বাদ পড়লেন। সাধারণত বিভিন্ন পুলিশের প্রতিবেদন ও অন্যান্য কারণে প্রার্থীরা বাদ পড়েন। ৩৭ তম বিসিএসের বিজ্ঞাপনে ১ হাজার ২২৬ জনের কথা থাকলেও ১ হাজার ৩১৪ জনকে ক্যাডার হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়। এতে সাধারণ ক্যাডার হয়েছেন ৪৬৫ জন, সহকারী সার্জন হয়েছেন ২৭২ জন, ডেন্টাল সার্জন হয়েছেন ৫১ জন। অন্যান্য কারিগরিতে ক্যাডার হয়েছেন ৩১৬ জন এবং শিক্ষা ক্যাডার হয়েছেন ২১০ জন। এ ছাড়া ৩ হাজার ৪৫৪ জনকে নন ক্যাডারে অপেক্ষমান রাখা হয়। ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। প্রাথমিক বাছাই পরীক্ষায় আট হাজার ৫২৩ জন উত্তীর্ণ হন। গত বছরের ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া লিখিত পরীক্ষায় অংশ নেন আট হাজার ৩১ জন। এতে পাঁচ হাজার ৩৭৯ জন পাস করেন। ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়। শেষ হয় গত বছরের ২৩ মে। উক্ত পরীক্ষায় ৫ হাজার ৩৭৯ জন পাস করেন। |