মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বুধবার ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩
জাপানী নারী হিরোকো কোবায়সিকে সম্মাননা দিলো শিক্ষার্থীরা
Published : Sunday, 3 March, 2019 at 10:36 PM

আমরা যদি আলো হই, তুমি আমাদের মোমবাতি এই স্লোগান নিয়ে ৮৮ বছর বয়সী জাপানী নারী  হিরোকো কোবায়সিকে সম্মাননা দিয়েছে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড। এ অনুষ্ঠানে ঐ জাপানী মহতি নারী গরীব ও মেধাবী মেয়েদের হাতে  মোমবাতির আলো তুলে দেন।  এর আগে  শনিবার রাতে ঢাকার একটি ইংরেজী দৈনিক হিরোকো কোবায়সিকে সম্মাননা জানান। গত ১৪ বছর ধরে জাপানী নারী কোবাইসি বাংলাদেশের ৮০ জন মেধাবী ও গরীব  মেয়েকে লেখাপড়ার জন্য শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে।  হিরোকো কোবাইসিকে নিয়ে এর আগে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে।

রোববার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া গ্রামে হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড চত্বরে হিরোকো কোবায়সিকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটন, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আনজুমান আক্তার, জাপান প্রবাসী ফটোগ্রাফার খন্দকার আনিচুর রহমান, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সাধারণ সম্পাদক সাবজাল হোসেন, দ্যা ডেইলি স্ট্যারের ঝিনাইদহ প্রতিনিধি আজিবর রহমান ও মোস্তবাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, জাপানী নারী হিরোকো কোবাইসি তার ফুল আর ছবি বিক্রির একটি অংশ বাংলাদেশের মেয়েদের নারী শিক্ষার জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা করেছে। গত ১৪ ব্ছর ধরে তিনি বাংলাদেশের কালীগঞ্জ উপজেলায় ৪০জন ও এবং পঞ্চগড় জেলার বোদা উপজেলার ৪০ জন মেয়েকে শিক্ষাবৃত্তি দিয়ে পড়াশোনার সহযোগিতা করছেন। প্রতি বছর তিনি এসব মেয়ে শিক্ষার্থীদের সাথে দেখা করতে আসে। তাদের পড়াশোনার খোজখবর নেন। 
------------- টিপু সুলতান, কালীগঞ্জ, ঝিনাইদহ।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)