
| Headline : |
|
ফাউজিয়া ইসলাম ইরা রচিত ‘নিশাচর’ গ্রন্থটির মোড়ক উন্মোচন
|
![]() ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার জনাব রফিকুল ইসলামের কন্যা ফাউজিয়া ইসলাম ইরা রচিত ‘নিশাচর’ গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়েছে। তিনি তাঁর ফেসবুক স্যাটাসে লিখেছেন- আলহামদুলিল্লাহ, ফাউজিয়া ইসলাম ইরা রচিত ‘নিশাচর’ গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট কথা সাহিত্যিক আনিসুল হক। কষ্ট স্বীকার করে যারা উপস্থিত থেকে কন্যাকে উৎসাহিত করেছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। বন্ধু ,সুহৃদ .......... সবার আশির্বাদ/ দোয়া কামনা করছি । উল্লেখ্য, ভিকারুননিসা নূন স্কুলে ১০ম শ্রেণিতে অধ্যয়নরত ফাউজিয়া ইসলাম ইরার এটি দ্বিতীয় প্রকাশিত গ্রন্থ। তার প্রথম প্রকাশিত গ্রন্থ ‘রহস্যের সাত দিন’। নাগরী প্রকাশনী’র স্টল নং-২২৮ এ বই ২টি পাওয়া যাচ্ছে। ১। নিশাচর (১ম প্রকাশ ২০১৯)।২। রহস্যের সাতদিন (১ম প্রকাশ ২০১৮, ২য় সংস্করণ ২০১৮)। ![]() ![]() ![]() অন লাইন অর্ডারঃ রকমারি ডটকম ও বইবাজার ডটকম |