মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩
শিক্ষাতথ্য কী, কেন এবং কিভাবে পথচলা
মুহাম্মাদ তছলিম উদ্দিন, সম্পাদক ও প্রকাশক
মাসিক শিক্ষাতথ্য
Published : Friday, 25 January, 2019 at 8:20 PM, Update: 25.01.2019 8:48:19 PM




মুহাম্মাদ তছলিম উদ্দিন
সম্পাদক ও প্রকাশক
মাসিক শিক্ষাতথ্য




শিক্ষাতথ্য কী, কেন এবং 
কিভাবে পথচলা


আমাদের অবগতির জন্য বলার অপেক্ষা রাখে না যে, শিক্ষা জাতির মেরুদন্ড। যেটা না হলে জাতির মেরুদন্ড শক্ত হয় না, মজবুত হয় না তা নিয়ে আমার পথচলা ১৯৯৬ সালে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবন শুরু হয় ১৯৯১ সালে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে ভর্তির মাধ্যমে উচ্চ শিক্ষায় আমার পথচলা। সেখান থেকে বের হই ১৯৯৯ সালে। রাজনৈতিক কোন্দল, ছাত্র-রাজনীতির বলির পাঁঠা হিসেবে চার বছরের কোর্স সমাপ্ত করে বের হতে প্রায় সাড়ে আট বছর চলে গেল। যাহোক, শিক্ষা বিষয়ক মাসিক পত্রিকার মাধ্যমেই আমার কর্মজীবন শুরু হলো। শুরু হলো কিন্তু ছাড়া হলো না। ছাড়তে দিল না। আর এখনো ছাড়তে পারিনি। সেই শিক্ষার মধ্যেই পড়ে আছি।

এরই মাঝে জীবন অনেক গড়িয়ে গেছে। কিছু ব্যক্তির অনেক পত্রিকার ডিক্লিয়ারেশনও নিয়ে দিয়েছি। অনেককে সম্পাদক ও প্রকাশক হতে সহযোগিতাও করেছি। তাই আমি কেন বাদ থাকবো? ২০০৮ সালে সম্পাদক ও প্রকাশক হিসেবে আমিও আত্ম-প্রকাশ করি। মাসিক শিক্ষাতথ্য নামে একটা পত্রিকার মালিক বনে যাই। কিন্তু পত্রিকা বের করা তো চাট্টিখানি কথা নয়। তারপরও হাল ছাড়িনি। প্রিন্টিং সাপ্লাইয়ের ব্যবসা করে ধীরে ধীরে পত্রিকা বের করার মাধ্যমে শিক্ষার সাথে লেগেই থাকি। আর দেশ-বিদেশের শিক্ষা নিয়ে জমে উঠে আমার বিস্তর অভিজ্ঞতা। কিন্তু শিক্ষা, শিক্ষকতা, শিক্ষক এবং শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান আমার কাছে এখনো একটি দুর্বোধ্য বিষয়। তারপরও তাঁদেরকে আমি ছাড়তে নারাজ। শিক্ষাই আমার অস্থিমজ্জায় মিশে আছে, শিক্ষক আমার পরম পূজনীয় গুরুজন। তাইতো দীর্ঘ ১১ বছরের মাথায় মাসিক শিক্ষাতথ্য পত্রিকার রূপ, স্বরূপ পরিবর্তন করে অনলাইন ভার্সনেও প্রকাশের উদ্যোগ গ্রহণ করি।

ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ২০০৮ সালে মাসিক শিক্ষাতথ্য পত্রিকা প্রকাশের অনুমোদন (যার ডি.এ. নাম্বার- ৫০৮৫, ঢাকা) লাভ করার পর পরই স্নেহধন্য ছোট ভাই এস.এম. কাফির মাধ্যমে অনলাইন ভার্সনেও প্রকাশের কাজ প্রথম শুরু করি। কিন্তু সেসময় বর্তমানের মতো ইন্টারনেটের এতো ব্যাপক সম্প্রসারণ ছিল না। তাই ডোমেন হোষ্টিং, রেজিস্ট্রেশন করে কিছুটা ডিজাইন করলেও তখন সে উদ্যোগ পরিত্যক্ত হয়। কিন্তু আজ তা অনেক দূর গড়িয়েছে। এখন ইন্টারনেট দুনিয়ার জয়জয়কার। বলা যায়, সেসময় আমি মাসিক শিক্ষাতথ্য পত্রিকার অনলাইন ভার্সন প্রকাশ না করে ভুলই করেছিলাম। সে ভুলের মাসুল হিসেবে এখন আমার ভীষণ দুঃসময় চলছে। তারপরও নিজের ব্যর্থতা, অপারগতা, অসীম লজ্জার কথা ভুলে গিয়ে দীর্ঘ ১১ বছর পর আবারও একই কাজে প্রবৃত্ত হই। শরণাপন্ন হই আমারই সেই ছোট্ট ফুফাতো ভাই এস.এম কাফির কাছে। সে আজ আর ছোট্ট নেই। ডিজিটালে অনেক দূর এগিয়েছে। ডিজিটাল রাজ্যে গড়ে তুলেছে বিশাল সা¤্রাজ্য, যা আমি তার সাথে কথা বলে এখন বুঝতে পারছি।

আমি যে আজ শূন্যরাজা তা কাউকে বুঝাতে পারিনি। কারণ আমার পরিচিতি আমারই অনেক অনুজ আজ স্ব স্ব ক্ষেত্রে মহারাজা, সুখের রাজ্যে বিচরণ করছে অনেকেই। অসুস্থ অন্যায় প্রতিযোগিতা, মিথ্যার বেসাতি করে সামনের জৌলুষকে আঁকড়ে ধরতে চাইনি। তাই আজও আমি নিঃস্ব হয়ে পড়ে আছি শিক্ষকদের মতো; যাদের নুন আনতে পান্তা ফুরোয়। দেশের মেরুদন্ড সোজা ও মজবুত করার দায়িত্ব যাঁদের কাঁধে তারা বেতন স্বল্পতা, অপর্যাপ্ত সুযোগ-সুবিধার কারণে দু’মুঠো ভাত ভালোভাবে খেতে পারে না, স্ত্রী-সন্তানের জন্য সুন্দর জামা-কাপড় কিনে দিতে পারে না। সততা, ন্যায়-নিষ্ঠতা ও সৎ পথে থেকে আমিও আজ সেই শিক্ষকদের কাতারেই দাঁড়িয়েছি।

আমার অসহায়ত্বের কথা আইটু সফট লিমিটেডের কর্ণধার এস. এম কাফির কাছে বলি। সে আমাকে টেকনিক্যালি সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দেয় এবং শুরু করে শিক্ষাতথ্য পত্রিকার অনলাইনের কাজ। তার নিজের মতো করে, নিজের চিন্তা-চেতনা দিয়ে সবচেয়ে সুন্দর ও ডাইনামিক ডেইলি নিউজ ওয়েব পোর্টাল তৈরি করে দিয়ে একজন নিঃস্ব-রিক্ত ভাইয়ের প্রতি তার নিরন্তর ভালোবাসার বহিঃপ্রকাশই ঘটেছে বৈকি! তার মেধা, অফুরন্ত দরদ ও কর্মের প্রতিদান দেবার সামর্থ্য আমার নেই, তবে তার ও তার পরিবারের জন্য সুস্থতা ও সর্বাঙ্গিন মঙ্গল কামনা থাকবে নিরন্তর।

শিক্ষাতথ্য’র রয়েছে এক ঝাঁক সৎ ও পরিশ্রমী উদ্যোমী সংবাদ কর্মী। প্রতি সময় প্রতিক্ষণে তাদের পাঠানো নিউজ ভিউজ দেশ-বিদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যাচ্ছে মুহুর্তেই।

শিক্ষাতথ্য পত্রিকার ওয়েবসাইট  www.shikshatotthow.com ভিজিট করলে শিক্ষা নিয়ে প্রকাশিত ম্যাগাজিনের মূল প্রকাশনাও দেখা যাবে “প্রিন্টিং সংস্করণ” হিসেবে। আর বিশ্বের যেকোন প্রান্তে ঘটে যাওয়া ঘটনার তাৎক্ষণিক সংবাদ প্রকাশ করার জন্য www.shikshatotthow.com সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরী করা হয়েছে অনলাইন নিউজ পোর্টাল। 

www.shikshatotthow.com অনলাইন নিউজ পোর্টালের সর্বশেষ খবর ও সকল নিউজ-ভিউজ পড়া যাবে মোবাইলের মাধ্যমেও। এক্ষেত্রে মোবাইল ফোনে ইন্টারনেট কানেকশন থাকলেই চলবে। আলাদা কোন ইমেজ বা সফটওয়্যার ইনস্টল করা লাগবে না। 

আর শিক্ষাতথ্য পত্রিকার স্লোগান “এসো পড়ি জীবন গড়ি, এসো পড়ি দেশ গড়ি”- এ প্রত্যয়কে দৃঢ় থেকে দৃঢ়তর করতে সকলের সহযোগিতা ছাড়া তা বাস্তবায়ন করা একেবারেই অসম্ভব। তাই শিক্ষাতথ্য পত্রিকা পরিবারের একজন হয়ে, পথ চলার সাথী হয়ে অনুপ্রেরণা এবং আর্থিক ও মানসিক সহযোগিতা দিতে সবার প্রতি রইল বিনীত আহ্বান।
শুভেচ্ছান্তে,

মুহাম্মাদ তছলিম উদ্দিন
সম্পাদক ও প্রকাশক
মাসিক শিক্ষাতথ্য
এবং
ডেইলি অনলাইন নিউজ পোর্টাল: www.shikshatotthow.com
মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২, ০১৭১৬৪৮৮২৪৪

ইমেইল: shikshatotthow@gmail.com


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)