
| Headline : |
|
মো. আমানুল হক আমান
রাজশাহী বিভাগ: রাজশাহী
প্রতিনিধি: বাঘা, রাজশাহী
|
![]() মো. আমানুল হক আমান রাজশাহী বিভাগ: রাজশাহী প্রতিনিধি: বাঘা, রাজশাহী জনাব মো. আমানুল হক আমান রাজশাহী জেলার বাঘা উপজেলার আড়ানী গ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা- মো. নিজাম উদ্দিন, মাতা-মোছা. গরিমন বেগম। পারিবারিক জীবনে তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ে রিফা তাসফিয়া অবণী ৮ম শ্রেণিতে পড়ে (২০১৯) এবং ছোট মেয়ে উম্মে ফাতেমা তাহসিন অংকিতা প্লে শ্রেণিতে পড়ে। তার সহধর্মিণী শিরিন সুলতানা একজন সুগৃহিণী। জনাব আমানুল হক আমান ১৯৯৩ সালে এসএসসি এবং ২০০৪ সালে কৃষি ডিপ্লোমা পাশ করেন। কর্মজীবনে জনাব আমান আড়ানীর পার্শ্বেই তকিনগর আইডিয়াল হাই স্কুল এ্যান্ড কলেজে সহকারী কৃষি শিক্ষক হিসেবে ২০০৩ সাল হতে অদ্যাবধি কর্মরত রয়েছেন। শিক্ষকতার পাশাপাশি জনাব আমান সাংবাদিকতার মাধ্যমে সমাজ উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বর্তমানে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক যুগান্তর এবং রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সোনার দেশ পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। কর্মদক্ষতার গুণে জনাব আমানুল হক আমানকে ঢাকা থেকে প্রকাশিত শিক্ষা ও যুব উন্নয়নে নিবেদিত পত্রিকা মাসিক শিক্ষাতথ্য এবং ডেইলি অনলাইন নিউজ পোর্টাল:- www.shikshatotthow.com -পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধি হিসেবেও নিম্নোক্ত শর্তাবলীর মাধ্যমে কর্তব্য পালনে দায়িত্ব দেওয়া হলো। (শর্তাবলী ও কর্তব্যসমূহ পরে সংযোজন করা হবে) |