
| Headline : |
|
প্রভাস চক্রবর্ত্তী
চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম
প্রতিনিধি: চট্টগ্রাম বিভাগ
|
![]() চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম প্রভাস চক্রবর্ত্তী প্রতিনিধি: চট্টগ্রাম বিভাগ জনাব প্রভাস চক্রবর্ত্তী ১৯৭৪ সালের ১ জানুয়ারি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার (বর্তমান পৌরসভা) পশ্চিম গোমন্ডি গ্রামের সনাতন হিন্দু পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতা: বিমল চন্দ্র চক্রবর্ত্তী এবং মাতা: অর্চনা চক্রবর্ত্তী। জনাব প্রভাস চক্রবর্ত্তী ১৯৮৯ সালে এসএসসি, ১৯৯১ সালে এইচএসসি এবং ১৯৯৩ সালে ডিগ্রি পাশ করেন। সাংবাদিকতাকে মহান পেশা হিসেবে বুকে ধারণ করে জনাব প্রভাস চক্রবর্ত্তী ২০১২ সালে ঢাকা থেকে প্রকাশিত মাসিক শিক্ষাতথ্য পত্রিকায় যুক্ত হন। বর্তমানে চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পালন করছেন। তাছাড়া তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত থেকে সুনামের সঙ্গে দেশ ও দশের কল্যাণে কাজ করে যাচ্ছেন। পারিবারিক জীবনে জনাব চক্রবর্ত্তী দু’সন্তানের জনক। তার সহধর্মিণী একজন সুগৃহিণী। |