
| Headline : |
|
দেবাশীষ বড়ুয়া রাজু
চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম
প্রতিনিধি: বোয়ালখালী, চট্টগ্রাম
|
![]() চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম দেবাশীষ বড়ুয়া রাজু প্রতিনিধি: বোয়ালখালী, চট্টগ্রাম জনাব দেবাশীষ বড়ুয়া রাজু ১৯৭২ সালের ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার (বর্তমান পৌরসভা) চরখিদিরপুর গ্রামে এক মধ্যবিত্ত বৌদ্ধ পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতা: মৃত উদয়ন চন্দ্র বড়ুয়া এবং মাতা: মৃত শোভনা বড়ুয়া। তিন ভাই এক বোনের মধ্যে তিনি দ্বিতীয়। জনাব রাজু গ্রামের বশরতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠ চুকিয়ে পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৮ সালে এসএসসি পাশ করেন। তিনি ১৯৯০ সালে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ১৯৯২ সালে একই কলেজে ডিগ্রিতে পড়াশোনার পাশাপাশি ব্যবসায় জড়িয়ে পড়েন। দীর্ঘদিন ব্যবসার সাথে জড়িয়ে থাকলেও ২০০৬ সালে লেখালেখি ও সাংবাদিকতায় প্রবেশ করেন। শুরু থেকে স্থানীয় পত্রিকা পাক্ষিক আলোকিত বোয়ালখালী এবং ২০১২ সালে ঢাকা থেকে প্রকাশিত মাসিক শিক্ষাতথ্য পত্রিকায় যুক্ত হন। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের দৈনিক প্রিয় চট্টগ্রাম, অনলাইন নিউজ পোর্টাল সিটিজি পোষ্ট, সিটিজি ক্রাইম নিউজ ও সিটিজি ক্রাইম টিভি এবং ডেইলি বাংলাদেশ এ সুনামের সাথে কাজ করেছেন। তিনি বাংলাদেশ প্রেস ইনষ্টিটিউট (পিআইবি) উপজেলা প্রেস ক্লাব থেকে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করেন। কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন সংগঠন থেকে পেয়েছেন সম্মাননাও। সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সিটিজি ক্রাইম টিভি’র পক্ষ থেকে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিষ্ট অর্গনাইজেশন (এফবিজেও)’র চেয়ারম্যান সৈয়দ মো. মোরশেদ ২০১৮ সালে তাকে সর্বশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন। সাংবাদিকতাকে মহান পেশা হিসেবে বুকে ধারণ করে বর্তমানে তিনি বোয়ালখালী প্রেস ক্লাবের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি আলোকিত বোয়ালখালী, দৈনিক প্রিয় চট্টগ্রাম, শিক্ষাতথ্য পত্রিকায় অদ্যাবধি কর্মরত রয়েছেন। এ ছাড়া তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত থেকে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন। সাংসারিক জীবনে তার স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। |