মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩
মো. খালিদ হোসেন (লিটন)
প্রধান শিক্ষক, বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়
বাগাতিপাড়া, নাটোর
Published : Monday, 7 January, 2019 at 3:36 PM, Update: 28.01.2019 6:53:29 AM

মো. খালিদ হোসেন (লিটন)
প্রধান শিক্ষক বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়
বাগাতিপাড়া, নাটোর

জনাব মো. খালিদ হোসেন (লিটন) ১৯৭২ সালের ১৬ মে নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার লক্ষণহাটী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম-মরহুম আফছার আলী এবং মাতার নাম-মরহুমা রোকেয়া বেগম। তাঁরা ১০ ভাইবোন। 
জনাব মো. খালিদ হোসেন (লিটন)-এর শিক্ষাজীবন শুরু হয় নাটোরের বাগাতিপাড়া উপজেলার পেড়াবাড়ীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ১৯৭৯ সাল হতে ১৯৮৩ সাল পর্যন্ত। তিনি পাস ১৯৮৩ সালে পঞ্চম শ্রেণি পাস করেন। তিনি ১৯৮৪ সাল হতে ১৯৮৯ সাল পর্যন্ত বাগাতিপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক শিক্ষাজীবন অতিবাহিত করেন। তিনি ১৯৮৯ সালে এসএসসি পাস করেন। জনাব মো. খালিদ হোসেন (লিটন) বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে প্রকৌশল ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন।
জনাব মো. খালিদ হোসেন (লিটন) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ২০০৬ সালে বিএসএস (পাস) করেন। ২০০৪ সালে আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে বি.এসসি ইঞ্জিনিয়ার (ইইই) পাস এবং ২০০৯ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিএড পাস করেন।
জনাব মো. খালিদ হোসেন (লিটন)-এর প্রথম কর্মজীবন শুরু হয় বেঙ্গল ট্রেডার্স লিমিটেড, রাজশাহীতে। সেখানে তিনি সাইড সুপারভাইজার হিসেবে ১৯৯৩ সাল হতে ১৯৯৬ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। পরবর্তীতে গাজীপুরের শফিপুরে আর এন্ড আর স্পিনিং লিমিটেডে উপ-সহকারী প্রকৌশলী হিসেবে ১৯৯৬ সাল হতে ৩১ মার্চ ১৯৯৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। অতঃপর মাধ্যমিক পর্যায়ের শিক্ষার বিজ যে প্রতিষ্ঠানে রোপিত হয়েছিল সেই ‘বাগাতিপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়’-এ ভোকেশনাল শাখায় জেনারেল মেকানিক্স ট্রেডে ইনস্ট্রাক্টর হিসেবে যোগদানের মাধ্যমে শিক্ষকতা জীবনে প্রবেশ করেন। শিক্ষকতা পেশায় যোগদানের শুভ তারিখ ছিল ১৯৯৮ সালের ২ মে। পরবর্তী পর্যায়ে সরকারী বিধি মোতাবেক যথাযথ নিয়োগ পরীক্ষার মাধ্যমে প্রতিযোগিতার মুখোমুখি হয়ে সাফল্যের সোনার হরিন প্রধান শিক্ষক হিসেবে ২০১৪ সালের ১৩ ডিসেম্বর নিয়োগ লাভ করেন এবং অদ্যাবধি প্রধান শিক্ষক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। 
পারিবারিক জীবনে জনাব মো. খালিদ হোসেন (লিটন) এক সন্তানের জনক। তাঁর একমাত্র কন্যা-লাবিবা বিনতে খালিদ (লুবসা); কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ছাত্রী। তাঁর সহধর্মিণী মিসেস পারভীন আকতার শিল্পী; সহকারী লাইব্রেরিয়ান, লক্ষণহাটী বিএম কলেজ, বাগাতিপাড়া, নাটোর। 


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)