
| Headline : |
|
জি.এম. রফিকুল ইসলাম
অধ্যক্ষ, কালিগঞ্জ সরকারি কলেজ
কালিগঞ্জ, সাতক্ষীরা
|
![]() জি.এম. রফিকুল ইসলাম অধ্যক্ষ কালিগঞ্জ সরকারি কলেজ কালিগঞ্জ, সাতক্ষীরা জনাব জি. এম. রফিকুল ইসলাম ১৯৬২ সালের ৮মার্চ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলাধীন গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতা মরহুম জনাব আলী গাজী। মাতার নাম মরহুমা কাঞ্চন বিবি। তারা ছিলেন সাত ভাইবোন। জনাব জি.এম. রফিকুল ইসলাম শিক্ষা জীবন শুরু করেন তার নিজ গ্রাম চকবারা খলিসাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেখান থেকে তিনি ১৯৭৩ সালে ৫ম শ্রেণি পাশ করেন। ১৯৭৯ সালে বুড়িগোয়ালিনী ফরেষ্ট মাধ্যমিক বিদ্যালয় হতে এসএসসি, ১৯৮১ সালে সাতক্ষীরা সরকারি কলেজ হতে এইচএসসি, ১৯৮৪ সালে সরকারি ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ, দৌলতপুর, খুলনা হতে বিএ (অনার্স) এবং ১৯৮৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে দর্শনশাস্ত্রে এমএ পাশ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের ছাত্র ছিলেন। জনাব জি.এম. রফিকুল ইসলাম ১৯৯০ সালের ১ ডিসেম্বর নরসিংদী জেলার মনোহরদীর আফাজউদ্দীন খান মহিলা ডিগ্রি কলেজে যুক্তিবিদ্যা বিষয়ের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। সেখানে তিনি ১৯৯০ সালের ১ ডিসেম্বর হতে ১৯৯৫ সালের ৩১ মে পর্যন্ত প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৯৫ সালের ১ জুন হতে ২০০২ সালের ৩১ আগস্ট পর্যন্ত মনোহরদী ডিগ্রি কলেজে প্রভাষক পদে এবং ২০০২ সালের ১ সেপ্টেম্বর হতে ২০০৪ সালের ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত কিশোরগঞ্জের ভৈরবে অবস্থিত শিমুলকান্দি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেন। জনাব জি.এম. রফিকুল ইসলাম ২০০৪ সালের ১ মার্চ থেকে সাতক্ষীরার কালিগঞ্জ কলেজে অধ্যক্ষ পদে যোগদান করেন এবং অদ্যাবধি দক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। পারিবারিক জীবনে জনাব জি.এম. রফিকুল ইসলাম দুই পুত্র সন্তানের জনক। বড় ছেলে গাজী হাসনাইন ইসলাম (দোলন) ও ছোট ছেলে গাজী রাগিব শাহরিয়ার (নাভিদ)। তাঁর সহধর্মিণী মোছা. রহিমা খাতুন; এইচএসসি পাস, একজন সফল গৃহিণী। |