
| Headline : |
|
মো. টিপু সুলতান
খুলনা বিভাগ: ঝিনাইদহ
প্রতিনিধি: কালীগঞ্জ, ঝিনাইদহ।
|
![]() মো. টিপু সুলতান খুলনা বিভাগ: ঝিনাইদহ প্রতিনিধি: কালীগঞ্জ, ঝিনাইদহ। জনাব মো. টিপু সুলতান ১৯৬৯ সালের ৩ এপ্রিল ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা-মরহুম শফি উদ্দিন আহম্মেদ এবং মাতা-মরহুমা খালেদা বেগম। তিনি ৩ ভাই ও ৩ বোনের মধ্যে পিতা-মাতার চতুর্থ সন্তান। জনাব টিপু সুলতান শিক্ষকতার মাধ্যমে কর্মজীবনে প্রবেশ করেন। বর্তমানে তিনি মাধ্যমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক। তিনি লেখালেখির সাথেও জড়িত রয়েছেন। বর্তমানে জনাব টিপু সুলতান মাসিক শিক্ষাতথ্য পত্রিকার ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পারিবারিক জীবনে জনাব মো. টিপু সুলতান ৩ সন্তানের জনক। তার সহধর্মিণী মিসেস উম্মে আসমা একজন সু-গৃহিণী। |