মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
Headline : ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ       আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা       অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল       তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি       টোক সংবাদপত্র পাঠক ফোরাম পাঠাগারের মুখপত্র উন্নয়ন স্মরণিকার মোড়ক উন্মোচন       এনইআইআর বাস্তবায়ন সময়োপযোগী ও জরুরি পদক্ষেপ: মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন       গণভোট না হলে জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে না: বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ      
মো. আবদুল কাদের
অধ্যক্ষ, মাস্টার নজির আহমদ বিশ্ববিদ্যালয় কলেজ
বাঁশখালী, চট্টগ্রাম
Published : Monday, 7 January, 2019 at 12:50 PM, Update: 12.01.2019 8:13:11 AM


মো. আবদুল কাদের 
অধ্যক্ষ 
মাস্টার নজির আহমদ বিশ্ববিদ্যালয় কলেজ
বাঁশখালী, চট্টগ্রাম

জনাব মো. আবদুল কাদের এর জন্ম চট্টগ্রাম জেলায়। তিনি ১৯৬২ সালের ৮ মে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ছড়ারকূল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম মৌলানা আহমদ হোছাইন (রহ:) এবং মাতার নাম মাহফুজা খাতুন। তিনি নয় ভাই-বোনের মধ্যে ৬ষ্ঠ।
জনাব মো. আবদুল কাদের এর শিক্ষা জীবন শুরু হয় নিজ গ্রামের পূর্ব চাম্বল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। তিনি বাঁশখালী নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭৭ সালে এসএসসি পাস করেন। ১৯৭৯ সালে চট্টগ্রাম সাতকানিয়া কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি ১৯৮২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে বিএ অনার্স সম্পন্ন করেন এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৩ সালে একই বিষয়ে এমএ ডিগ্রি লাভ করেন। 
জনাব মো. আবদুল কাদের ১৯৮৩ সালে চট্টগ্রাম এর সাতকানিয়া উপজেলার কেরানী হাট ইসলামিয়া সিনিয়র (ফাজিল) মাদ্রাসায় প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে শিক্ষকতা পেশায় প্রবেশ করেন। ১৯৮৭ সালে তিনি চট্টগ্রাম শাহ্ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৮৮ সালে ২০ নভেম্বর তিনি ফেনী জেলার ফুলগাজী উপজেলার হাজী মনির আহমদ কলেজে যোগদান করেন এবং ১৯৯৮ সালে তিনি চট্টগ্রাম বাঁশখালী উপজেলার উপকূলীয় ডিগ্রি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। তিনি উক্ত কলেজে স্নাতক পাস শ্রেণি ও বিজ্ঞান বিভাগ চালু করেন। 
জনাব মো. আবদুল কাদের ২০১৪ সালের ফেরুয়ারিতে মাস্টার নজির আহমদ কলেজে অধ্যক্ষ পদে যোগদান করেন। মাস্টার নজির আহমদ কলেজে স্নাতক পাস ও স্নাতক সম্মান শ্রেণি চালু তাঁর হাত ধরে সম্পন্ন হয়। এ কলেজ প্রতিষ্ঠায় তিনি প্রথম থেকে বিশেষ ভূমিকা পালন করেন।
জনাব মো. আবদুল কাদের এর অর্জন অনেক। তিনি ২০১০ ও ২০১৬ সালে বাঁশখালী উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন। ২০১৭ ও ২০১৮ সালে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য “শেরে বাংলা এ কে ফজলুল হক অ্যাওয়ার্ড” ও “ড. মুহাম্মদ শহীদুল্লাহ গোল্ড মেডেল” লাভ করেন।
পারিবারিক জীবনে অধ্যক্ষ মো. আবদুল কাদের তিন মেয়ে সন্তানের জনক। বড় মেয়ে ফাহমিদা কাদের শোভা; চট্টগ্রাম সরকারী কমার্স কলেজ থেকে এমবিএস পাস করে বর্তমানে চট্টগ্রাম সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজে শিক্ষকতায় রত। মেজ মেয়ে ফারনাজ কাদের নোভা; চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগে অধ্যয়নরত। ছোট মেয়ে ফাইজা কাদের শবা; চট্টগ্রাম মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে মাধ্যমিক পরীক্ষায় অংশ গ্রহণ করেছে।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ
আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা
অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল
তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)