
| Headline : |
|
লামায় বিনামূল্যে ইংরেজী ভাষা প্রশিক্ষণ
|
।। মো. নুরুল করিম আরমান, লামা ।।বান্দরবানের লামা উপজেলার সার্স মেথডের উদ্যোগে ইয়াংছা জিনামেজু অনাথ আশ্রমের শিক্ষার্থীদের মাঝে ইংরেজী ভাষা প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। শুক্রবার দুপুরে আশ্রমের পরিচালক উ নন্দমালা ভিক্ষুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগ মংক্যালা মার্মা, কোর্স সম্বন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ন্তজাতিক বিভাগের ছাত্র অংচিং মার্মা, প্রশিক্ষক সাহাব উদ্দিন রিটু, ইয়াংছা ইউনিট ছাত্রলীগ সভাপতি কফিল উদ্দিন প্রমুখ অতিথি ছিলেন। আলোচনায় বক্তারা বলেন, শিক্ষা জীবন হতে শুরু করে চাকরি, ব্যবসা সবক্ষেত্রে বর্তমানে ইংরেজির ভূমিকা অপরিসীম। এর গুরুত্ব অনুধাবন করে পাঠ্যক্রম পরিবর্তন করে কমিউনিকেটিভ ইংরেজি চালু করেছে সরকার। যার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে, ইংরেজি ভীতি কাটিয়ে ইংরেজি ভাষাকে আয়ত্বে আনা। এজন্য সরকার প্রতি বছর প্রশিক্ষণ, সভা, সেমিনারের মাধ্যমে কোটি কোটি টাকা ব্যয় করছেন। কিন্তু সে কাঙ্খিত লক্ষ্যে আমরা এখনও পৌঁছাতে পারিনি। আমাদের সন্তানেরা এখনও ইংরেজিতে কথা বলতে পারছেনা। এ মুহুর্তে সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে তিন মাসের মধ্যে ইংরেজিতে কথা বলার দৃঢ প্রত্যয়ে মহতী উদ্যোগের জন্য অনাথ আশ্রমের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে এ কোর্স শুরু করায় প্রশিক্ষক সাহাব উদ্দিন রিটুকে ধন্যবাদ জানান বক্তারা। |