মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
রবিবার ২ আগস্ট ২০২৬ ১৭ শ্রাবণ ১৪৩৩
‘আশা’র ফাঁসি চাইলেন তাপস হত্যা মামলার বাদী
৭১ সংবাদ ডট কম
Published : Monday, 9 October, 2017 at 6:23 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সংস্কৃত বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী তাপস হত্যা মামলার অন্যতম প্রধান আসামি সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুজ্জামান আশাসহ অন্যান্য আসামির ফাঁসি দাবি করলেন মামলার বাদী ও তাপসের সহপাঠী হাফিজুল ইসলাম।

সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শহীদ তাপস স্মৃতিসংসদ আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি জানান।

এ সময় তিনি বলেন, দুই তিন গ্রামের আশার প্রদীপ ছিল আমার বন্ধু তাপস। আর খুনি আশারা সে প্রদীপ নিভিয়ে দিল। তাই অচিরেই খুনি আশাসহ সকল আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে একাত্মতা জানিয়ে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- চবি ছাত্রলীগ স্থগিত কমিটির সাধারণ সম্পাদক এইচ এম ফজলে রাব্বী সুজন।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- সংস্কৃতি বিভাগের নিপেন সরকার, স্থগিত কমিটির সহ-সভাপতি নাসির উদ্দন সুমন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর জীবন, সাংগঠনিক সম্পাদক মিনহাজুল আবেদীন, ক্রীড়া সম্পাদক, মাহফুজুর রহমান, উপ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক শরীফুল ইসলাম, উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক সায়ন দাশ গুপ্ত, সহ-সম্পাদক হাসান উদ্দিন।

গত ৪ অক্টোবর (বুধবার) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করে মামলার প্রধান আসামি আশারাফুজ্জামান আশা। আদালত তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

উল্লেখ্য, ২০১৪ সালের ১৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে ফেরার সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগের ট্রেনের বগিভিত্তিক দুই সংগঠন ‘ভি-এক্স’ ও ‘সিএফসি’। এ সময় শাহজালাল হল থেকে এক পক্ষের ছোড়া গুলিতে আহত হন শাহ আমানত হলের তৃতীয় তলায় থাকা তাপস সরকার।

পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সংস্কৃত বিভাগের এই শিক্ষার্থী। হত্যাকাণ্ডের পর সিএফসি গ্রুপের পক্ষ থেকে তাপসকে নিজেদের কর্মী বলে দাবি করা হয়। ঘটনার দুইদিন পর তাপসের বন্ধু, একই বিভাগের শিক্ষার্থী হাফিজুল ইসলাম ৩০ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। কিন্তু এরপরেই আসামিরা গা ঢেকে দেন।

পরবর্তীতে মামলার তদন্তকারী দল চট্টগ্রামের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ২০১৬ সালের ২ মে আদালতে চবি ছাত্রলীগের ২৯ জন নেতাকর্মীকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেয়। যেখানে সাবেক সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ও উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষার্থী আশারাফুজ্জামান আশাকে প্রধান অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়।

এই মামলায় পুলিশ এখন পর্যন্ত ১৬ জন আসামিকে গ্রেফতার করে। এর মধ্যে আশা ছাড়া সবাই জামিন নিয়ে পরবর্তীতে বের হয়ে যায়। বর্তমানে মামলার ১৩ জন আসামি পলাতক রয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)