মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বুধবার ১৭ জুন ২০২৬ ৩ আষাঢ় ১৪৩৩
Headline : ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ       আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা       অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল       তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি       টোক সংবাদপত্র পাঠক ফোরাম পাঠাগারের মুখপত্র উন্নয়ন স্মরণিকার মোড়ক উন্মোচন       এনইআইআর বাস্তবায়ন সময়োপযোগী ও জরুরি পদক্ষেপ: মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন       গণভোট না হলে জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে না: বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ      
ফের নিউ মার্কেট মোড়ে শিক্ষার্থীদের দিনভর অবরোধ
৭১ সংবাদ ডট কম
Published : Monday, 9 October, 2017 at 10:29 AM

পরীক্ষার ফল প্রকাশের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে রোববার সকাল ১০টা থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ  আটটি সড়কে সারাদিন যান চলাচল বন্ধ থাকে। সন্ধ্যা ৬টায় অবস্থান তুলে নেওয়ার আগে আন্দোলনকারীরা সোমবার সকাল ৯টায় আবারও নিউ মার্কেট মোড় অবরোধের কর্মসূচি ঘোষণা করে। 

আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র ঢাকা কলেজের ‍শিক্ষার্থী তানভীর আহমেদ  বলেন, “আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদের আশ্বাস দিয়েছেন। তবে আমাদের আগের পরীক্ষার ফলাফল এবং পরবর্তী পরীক্ষার রুটিনের বিষয়ে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করা পর্যন্ত আমাদের এ অবরোধ চলবে।”


সোমবার বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বরাবরে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি রয়েছে বলে জানান তিনি। 

জুলাই মাসে এই সাত কলেজের শিক্ষার্থীরা পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে  বিক্ষোভে নামে। গত ২০ জুলাই শাহবাগে শিক্ষার্থীদের সমাবেশে পুলিশের ছোড়া কাঁদুনে গ্যাসের শেলে দৃষ্টিশক্তি হারান তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান।

নিউ মার্কেট থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান জানান, বেলা পৌনে ১০টার দিকে কয়েকশ শিক্ষার্থী এসে রাস্তা বন্ধ করে দেয়। ফলে চৌরাস্তার সঙ্গে যুক্ত সবগুলো সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বেলা সোয়া ১২টার দিকে নিউ মার্কেট মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থানস্থলে যান ।

 তিনি বলেন, “আমরা অনেক দুঃখিত যে তোমাদের ভরদুপুরে রাস্তায় আন্দোলনে নামতে হয়েছে। এর দায় আমাদের, এর দায় বিশ্ববিদ্যালয়ের। উপাচার্য শিক্ষার্থীদের আশ্বাস দেন, নভেম্বরের মধ্যে তাদের ফলাফল প্রকাশ করা হবে। কিন্তু শিক্ষার্থীরা ‘না না’ বলে অবস্থান থেকে সরে যাওয়ার আহ্বান প্রত্যাখ্যান করে।

বেলা পৌনে ১টার দিকে সেখান থেকে ফিরে যান উপাচার্য। ঘণ্টা দুই পর  আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে ঢাকা কলেজের ছাত্র ওমর ফারুক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।


তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসেছিলেন, তিনি নভেম্বরের মধ্যে ফল প্রকাশ করার কথা বলেছেন। কিন্তু পরীক্ষার নয় মাস পর আবারও কেন নভেম্বর?”

ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, “এ দাবিতে এর আগে শহীদ মিনারের অনশন কর্মসূচি পালন করেছি, সেদিন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা সাত দিনের মধ্যে ফল প্রকাশের বিষয়ে জানাবেন বলে আশ্বস্ত করেছিলেন। কিন্তু কিছুই জানাতে পারেননি। আজ নভেম্বরে ফল প্রকাশের যে আশ্বাস তিনি দিলেন, তার ওপর আমাদের বিশ্বাস নেই।”



এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ
আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা
অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল
তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)