মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বুধবার ২৯ জুলাই ২০২৬ ১৩ শ্রাবণ ১৪৩৩
‘শান্তি আলোচনায় প্রস্তুত আরসা’
৭১ সংবাদ ডট কম ডেস্ক
Published : Sunday, 8 October, 2017 at 9:18 AM, Update: 21.11.2018 2:27:55 PM

মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা বিদ্রোহীদের সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) বলছে, তারা সরকারের সঙ্গে শান্তি আলোচনার জন্য প্রস্তুত আছে। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক টুইট বার্তায় আরসা এ তথ্য জানিয়েছে।

গত আগস্টে রাখাইনে নিরাপত্তাবাহিনীর বেশ কিছু তল্লাশি চৌকিতে হামলা চালায় আরসা। আরসার এই হামলার পর মিয়ানমার সেনাবাহিনী রাখাইনে রোহিঙ্গাবিরোধী কঠোর অভিযান শুরু করে। সেনাবাহিনীর এই অভিযানের মুখে লাখ লাখ রোহিঙ্গা প্রতিবেশি বাংলাদেশে পালিয়েছে। মিয়ানমার সরকার আরসাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে।

টুইটারের আরসা বলছে, ‘যদি কোনো পর্যায়ে মিয়ানমার সরকার শান্তি চায়, তাহলে আরসা তাকে স্বাগত জানাবে।’

রাখাইনে মানবিত্র ত্রাণ তৎপরতা কার্যক্রম অবাধে পৌঁছানোর জন্য গত সেপ্টেম্বরে আরসা যুদ্ধবিরতির ঘোষণা দেয়। রোহিঙ্গা বিদ্রোহীদের এক মাসের বেধে দেয়া এই যুদ্ধবিরতি শেষ হবে সোমবার।

আরসা অভিযোগ করে বলছে, রাখাইনে ত্রাণ সহায়তা পৌঁছাতে বাধা দিচ্ছে মিয়ানমার কর্তৃপক্ষ। বিবৃতিতে আরসা বলছে, মিয়ানমার সরকার সামরিক অভিযান অব্যাহত রেখে মানবিক ত্রাণ সহায়তায় বাধা দিয়েছে।

এছড়া রাখাইন রোহিঙ্গা শূন্য করতে গণহত্যা, সহিংসতা, অগ্নিসংযোগ, ভীতি প্রদর্শন ও গণধর্ষণকে রাজনৈতিক কৌশল বানিয়েছে সরকার।

জাতিসংঘ বলছে, গত ২৫ আগস্ট থেকে রাখাইনে সেনা অভিযান শুরুর পর অন্তত ৫ লাখ ১৫ হাজার রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে ঢুকে পড়েছে। ২০১৬ সালের ৯ অক্টোবর রাখাইনে একই ধরনের একটি হামলার দায় স্বীকার করে আরসা। আরসার এই হামলার পর রাখাইনে কঠোর সেনা অভিযান শুরু হয়।

সূত্র : রয়টার্স।



এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)