মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
জাল সার্টিফিকেট কারখানা থেকে প্রভাষকসহ আটক ৩
৭১ সংবাদ ডট কম
Published : Thursday, 5 October, 2017 at 12:18 PM, Update: 10.10.2017 2:13:24 PM

রংপুরে জাল সার্টিফিকেট তৈরির কারখানায় অভিযান চালিয়ে প্রভাষকসহ তিনজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩'র একটি দল।

বুধবার সন্ধ্যার পর নগরীর লালবাগ এলাকায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক জাল সার্টিফিকেট, ভুয়া জন্মসনদপত্র, ভুয়া ভোটার আইডি কার্ডসহ তিনজনকে আটক করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, লালমনিরহাট জেলার আদিতমারী কলেজের প্রভাষক আব্দুল্লাহ-আল-মামুন রংপুর নগরীর লালবাগ এলাকায় মামুন মাল্টি মিডিয়া নামে একটি কম্পিউটারের ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন। তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে জাল সার্টিফিকেট, ভুয়া জননিবন্ধন সনদপত্র, ভোটার আইডি কার্ড, ভুয়া তালাকনামাসহ বিভিন্ন জাল কাগজপত্র মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিক্রি করতেন।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে রংপুরের পীরগঞ্জের মাহামুদুন নবী লাবলু তার বয়স কমিয়ে সার্টিফিকেট এবং একই এলাকার আব্দুর রাজ্জাক ভুয়া সনদ সংগ্রহের জন্য ওই প্রতিষ্ঠানে যান। এসময় আগে থেকে ওৎ পেতে থাকা রংপুর র‌্যাব-১৩'র সদস্যরা অভিযান চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আব্দুল্লাহ-আল-মামুন, ভুয়া সনদ গ্রহণ করতে আসা মাহামুদুন নবী লাবলু ও আব্দুর রাজ্জাককে আটক করে। পরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জাল সার্টিফিকেটসহ বেশকিছু ভুয়া কাগজপত্র ও কয়েকটি কম্পিউটার উদ্ধার করে র‌্যাব।

রংপুর র‌্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার নজরুল ইসলাম জানান, বিপুল পরিমাণ জাল সনদ উদ্ধার করা হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানের মালিকসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)